ঢাকা ০২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কর্ণফুলী টানেলের আয় বৃদ্ধি ও প্রযুক্তিগত সুরক্ষা নিশ্চিতে সেতু সচিবের মতবিনিময় ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন Logo শিক্ষামন্ত্রীর কাছে সিলেটের জন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয় চাইলেন শ্রমমন্ত্রী Logo সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের সঙ্গে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ Logo যাত্রাবাড়ী থানা পুলিশ কর্তৃক সিরিয়াল রেপিস্ট রাশেদুল ইসলাম রাব্বি গ্রেফতার Logo তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেফতার Logo অসাম্প্রদায়িক চেতনায় নতুন বছর সাজানোর আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর Logo দুর্ঘটনায় আহত ইউএইচএফপিও ডা. শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার Logo বাংলা একাডেমির যৌথ উদ্যোগে সাত দিনব্যাপী ‘বৈশাখী মেলা ১৪৩৩’-এর উদ্বোধন Logo মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানস্থলের নিরাপত্তায় বিজিবি মোতায়েন

ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী ও কিশোরগ্যাং সদস্যকে আটক করলো ট্রাফিক সার্জেন্ট

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৪৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৮৪ বার পড়া হয়েছে
রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড মোড়ে সিগন্যালে দাঁড়ানো অবস্থায় ছুরি দিয়ে প্রাইভেটকারের গ্লাস ভেঙ্গে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারীকে আটক করেছে ডিএমপির ট্রাফিক-তেজগাঁও বিভাগের সার্জেন্ট মাহমুদুল ইসলাম ।
আটককৃত দুই কিশোরের হেফাজত হতে ছিনতাই কাজে ব্যবহৃত দুটি ছুরি উদ্ধার করা হয়।
আজ সোমবার (২২ ফেব্রুয়ারি ২০২৫) দুপুর ০১:৪৫ ঘটিকায় মোহাম্মদপুর বাসস্ট্যান্ড মোড় হতে তাদের আটক করা হয়।
ট্রাফিক-তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় আজ শনিবার মোহাম্মদপুর ট্রাফিক জোনের মোহাম্মদপুর বাসস্ট্যান্ড মোড়ে ট্রাফিক দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট মাহমুদুল ইসলাম । দায়িত্ব পালনকালে দুপুর ০১:৪৫ ঘটিকায় আল্লাহ করিম মসজিদের উত্তর পাশে বাঁশ বাড়ি রাস্তার মাথায় প্রধান সড়কে একটি সাদা রঙের AXIO প্রাইভেটকার সিগন্যালে দাঁড়ানো অবস্থায় ছিল। এ সময় কয়েকজন ছিনতাইকারী ও কিশোর গ্যাং সদস্য ছুরি হাতে উক্ত গাড়ির জানালা খুলতে জোর করে। চালক গাড়ির গ্লাস খুলতে অস্বীকৃতি জানালে তারা ছুরি দিয়ে গাড়ির সামনের গ্লাসে আঘাত করে গাড়ির গ্লাস ভেঙে ফেলে এবং চালকের শার্টের কলার ধরে গাড়ি থেকে নামিয়ে পিঠে ছুরি দিয়ে আঘাত করে।
বিষয়টি দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট মাহমুদুল ইসলামের দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে উপস্থিত জনসাধারণের সহযোগিতায় দুজন ছিনতাইকারী ও কিশোর গ্যাং সদস্যকে আটক করেন।
আটককৃত ছিনতাইকারী ও কিশোর গ্যাং সদস্য দুইজনকে ডিএমপির মোহাম্মদপুর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কর্ণফুলী টানেলের আয় বৃদ্ধি ও প্রযুক্তিগত সুরক্ষা নিশ্চিতে সেতু সচিবের মতবিনিময় ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন

ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী ও কিশোরগ্যাং সদস্যকে আটক করলো ট্রাফিক সার্জেন্ট

আপডেট সময় ০৫:৪৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫