ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের শান্তিরক্ষীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ Logo বৈজ্ঞানিকভাবে মাছ চাষ খাদ্য নিরাপত্তায় নতুন সম্ভাবনা সৃষ্টি করছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo উপকূল শুধু দুর্যোগের ক্ষেত্র নয়, অর্থনীতির বড় চালিকাশক্তি: জাতীয় উপকূল সম্মেলনে – হোসেন জিল্লুর রহমান Logo ভূমি জটিলতার মূল কারণ দ্বৈত নিয়ন্ত্রণ ব্যবস্থা: সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ Logo থাই রাষ্ট্রদূতের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ Logo ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের সনাক্ত করা হয়েছে: ডিএমপি Logo হর্নের মাধ্যমে শব্দদূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে পুলিশ সার্জেন্টদের প্রতি পরিবেশ উপদেষ্টার আহ্বান Logo ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ Logo নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ Logo বাংলাদেশে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জাতিসংঘ সংস্থাসমূহের সহযোগিতার আশ্বাস

বিএনপি নেতার মুখে ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৪১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৫৭ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের দিরাইয়ে এক বিএনপি নেতার মুখে ‘জয় বাংলা’ স্লোগানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। যা নিয়ে রীতিমত আলোচনার ঝড় উঠেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে দিরাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির একাংশের দলীয় কার্যালয়ে নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে হাসমত আলী নামের এক বিএনপি নেতা বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেন। এই ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। নবগঠিত দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে ও দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম চৌধুরীর সঞ্চালনায় সভায় নবগঠিত পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাইদুল হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন মতবিনিময় সভায়। তবে উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন চৌধুরী মাসুক, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, ১ম যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরীসহ অন্য নেতারা সেখানে যাননি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের শান্তিরক্ষীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ

বিএনপি নেতার মুখে ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল

আপডেট সময় ০৪:৪১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫