ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা Logo বাংলাদেশ-ফ্রান্স গভীর ও গতিশীল অংশীদারিত্ব গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্নবীকরণ করেছে Logo পরিচ্ছন্নতাকর্মীদের কাছে প্রধানমন্ত্রীর ঈদ অনুদান ও ইমাম-মুয়াজ্জিনদের কাছে ডিএসসিসির ঈদ অনুদান হস্তান্তর করলেন ডিএসসিসি প্রশাসক  Logo উত্তরখানে ঈদগাহ্ ও খেলার মাঠ উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক Logo মধ্যনগরের বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে অসহায় হতদরিদ্র লোকদের মাঝে ভিজিএফ চাল বিতরণ। Logo খাল খনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি, পরিবেশ ও স্থানীয় অর্থনীতিতে ব্যপক ইতিবাচক প্রভাব পড়বে – আমির খসরু মাহমুদ চৌধুরী Logo ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প এলাকা পরিদর্শন করলেন সেতু সচিব
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ঘটে যাওয়া উত্তেজনাপূর্ণ ঘটনাকে কেন্দ্র করে ভারতের মন্তব্য প্রত্যাখ্যান করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ধরনের বিক্ষোভের বিষয়ে আগাম কোনো তথ্য জানানো হয়নি।

দিল্লির ঘটনা ‘বিভ্রান্তিকর প্রচার’ নয়, বিক্ষোভ সম্পর্কে আগে জানানো হয়নি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৪৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ৫৪৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে শনিবার (২০ ডিসেম্বর) রাতে ঘটে যাওয়া উত্তেজনাপূর্ণ ঘটনা নিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমে ‘বিভ্রান্তিকর প্রচার’ হয়েছে বলে ভারত যে মন্তব্য করেছে তা প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

দিল্লির ঘটনায় ভারতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার পর রোববার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিবৃতি দিলো।

বিবৃতিতে বলা হ‌য়েছে, গতকাল (শনিবার) নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ঘটা অযৌক্তিক ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং এটিকে ‘বিভ্রান্তিকর প্রচার’ (ভারতের বক্তব্য) হিসেবে গ্রহণ করা যায় না। দুর্বৃত্তদের বাংলাদেশ হাইকমিশনের ঠিক বাইরে তাদের কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া হয়েছিল, যা কমপ্লেক্সের অভ্যন্তরে থাকা কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি করেছিল, এই বিক্ষোভ সম্পর্কে হাইকমিশনকে আগাম তথ্যও দেওয়া হয়নি, ভারতে বাংলাদেশের সব কূটনৈতিক পোস্টের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারের প্রতিশ্রুতির কথা আমরা উল্লেখ করছি।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের একজন নাগরিকের ওপর বিচ্ছিন্ন হামলাকে ‘সংখ্যালঘুদের ওপর হামলা’ হিসেবে চিত্রিত করার ভারতীয় কর্তৃপক্ষের প্রচেষ্টাকে আমরা প্রত্যাখ্যান করি, কেননা যুবককে পুড়িয়ে মারার ঘটনায় সন্দেহভাজনদের গ্রেপ্তার করেছে বাংলাদেশ সরকার, বাংলাদেশের আন্তঃসম্প্রদায় অবস্থা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় ভালো, বাংলাদেশ বিশ্বাস করে, নিজ নিজ দেশে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা এ অঞ্চলের সব সরকারের দায়িত্ব।

জনপ্রিয় সংবাদ

মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ঘটে যাওয়া উত্তেজনাপূর্ণ ঘটনাকে কেন্দ্র করে ভারতের মন্তব্য প্রত্যাখ্যান করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ধরনের বিক্ষোভের বিষয়ে আগাম কোনো তথ্য জানানো হয়নি।

দিল্লির ঘটনা ‘বিভ্রান্তিকর প্রচার’ নয়, বিক্ষোভ সম্পর্কে আগে জানানো হয়নি

আপডেট সময় ০৪:৪৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫