ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আইপিএল সম্প্রচার নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়নি: তথ্য মন্ত্রণালয়ের প্রতিবাদ Logo ছুটির দিনে মন্ত্রণালয়ের ফাইল খুলে ‘ভুয়া ডাক্তার তৈরির কারখানা’ দেখে যা বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী! Logo আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: – স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ Logo জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রীর মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রী শোক Logo জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান Logo ৫৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ মশক নিধন অভিযান শুরু করলো ডিএনসিসি Logo ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিটে অংশ নিতে তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ তথ্যমন্ত্রীর Logo পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত: নৌপরিবহন প্রতিমন্ত্রী Logo সময়মতো আয়কর রিটার্ন না দিলে কী ঝুঁকি? Logo এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব

দারুস সালামে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:১২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
  • ৫৭৯ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক: রাজধানীর দারুস সালাম এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত দলের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে দারুস সালাম থানা পুলিশ ও যৌথবাহিনী।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ সাকলাইন খান তামিম (২২) ও ২। মোঃ আব্দুল্লাহ নয়ন (২৪)। এ সময় তাদের হেফাজত হতে ছয়টি লোহার ছুরি, তিনটি লোহার চাপাতি, একটি সুইচ গিয়ার, একটি হাতুড়ি, একটি লোহার দা ও একটি স্টিলের ছিদ্রযুক্ত ধাতব নাকেল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৬ মার্চ ২০২৫ খ্রি.) রাত ১১:৩৫ ঘটিকায় দারুস সালাম থানাধীন বসুপাড়ার একটি বাসায় যৌথ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
দারুস সালাম থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১১:৩৫ ঘটিকায় দারুস সালাম থানাধীন বসুপাড়ার একটি বাসায় কতিপয় দুষ্কৃতকারী ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন
তথ্যের ভিত্তিতে উক্ত বাসায় অভিযান পরিচালনা করে দারুস সালাম থানা পুলিশ ও যৌথবাহিনীর একটি টিম। টিমের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সাকলাইন ও আব্দুল্লাহকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় দারুস সালাম থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।
থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার দুর্ধর্ষ ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাতি করার উদ্দেশে তারা দেশীয় অস্ত্রসহ উক্ত বাসায় একত্রিত হয়েছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইপিএল সম্প্রচার নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়নি: তথ্য মন্ত্রণালয়ের প্রতিবাদ

দারুস সালামে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার

আপডেট সময় ০৪:১২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫