ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ডিএমপি ট্রাফিক বিভাগের সমন্বিত উচ্ছেদ অভিযানে এক লক্ষ ৯২ হাজার টাকা জরিমানা ও ২৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড Logo পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo ভূমি ভবনের সেবা কার্যক্রম পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন Logo বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের অফিস স্থাপনে আহ্বান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের Logo বায়তুল মোকাররম এলাকায় অভিযান: দেশীয় অস্ত্রসহ ছয়জন গ্রেফতার Logo লেককে কোনোভাবেই ধানমন্ডিবাণিজ্যিক এলাকা হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক Logo সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। Logo সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে UNOPS প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ Logo এশিয়ান গেমস কোয়ালিফায়ার হকি টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় হকি দলের প্রতি শুভকামনা Logo যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

“নতুন বাংলাদেশে জেন্ডার কেন্দ্রিক কোন বৈষম্য থাকবে না।” – স্থানীয় সরকার উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৩৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • ৫৯৮ বার পড়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “জুলাই গণ-অভ্যুত্থান-২০২৪ পরবর্তী নতুন বাংলাদেশে জেন্ডার কেন্দ্রিক কোন বৈষম্য থাকবে না”; সংস্কারের যে বৃহৎ কার্যক্রম সরকার হাতে নিয়েছে সেটি সফল করতে সর্বস্তরে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। আজ(শনিবার) ঢাকার এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে এলজিইডি কর্তৃক আয়োজিত “শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা ২০২৫” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে উপদেষ্টা এ কথা বলেন। উপদেষ্টা আরো বলেন, এ কথা আজ প্রতিষ্ঠিত সত্য যে, ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত কর্মকাণ্ড থেকে নারীদের বিরত রাখলে তা গোটা জাতির উন্নয়ন অগ্রযাত্রার অন্তরায়, যেখানে দেশের মোট জনগোষ্ঠীর প্রায় ৫১ শতাংশ নারী। সে কারণেই নারীর সমঅধিকার ও সমঅংশীদারত্ব প্রতিষ্ঠা একটি আন্তর্জাতিক মূল্যবোধ বলে উল্লেখ করেন তিনি। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় যেমন আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি, তেমনিভাবে ২০২৪ এ নতুন বিজয় গাঁথা সৃষ্টি হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেকে ধর্মকে ব্যবহার করে, নারীদের পোশাক এবং আচরণকে নেতিবাচকভাবে উপস্থাপন করে নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করছে৷ এ বিষয়ে তিনি দুর্বৃত্তদের কঠোর হস্তে দমন করতে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান। এছাড়াও সাম্প্রতিক সময়ে শিশু এবং নারী ধর্ষণের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে বলে উল্লেখ করেন উপদেষ্টা। স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, আজ যে ১০ জন নারীদের শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারীর সম্মাননা প্রদান করা হলো তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি অনুরোধ করবো আপনারা নিজেরা যেভাবে দুঃখময় জীবন থেকে ঘুরে দাঁড়িয়েছেন, তেমনি ঘুরে দাঁড়ানোর জন্য অন্যান্য নারীদের উৎসাহিত করবেন। এলজিইডির সকল কার্যক্রমে নারীদের সংখ্যা বৃদ্ধি করার বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তিনি। “অধিকার, সমতা, ক্ষমতায়ন – নারী ও কন্যার উন্নয়ন”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত নারী দিবস-২০২৫ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো: নিজাম উদ্দিন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী(চলতি দায়িত্ব) জনাব মো: আব্দুর রশিদ মিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিএমপি ট্রাফিক বিভাগের সমন্বিত উচ্ছেদ অভিযানে এক লক্ষ ৯২ হাজার টাকা জরিমানা ও ২৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

“নতুন বাংলাদেশে জেন্ডার কেন্দ্রিক কোন বৈষম্য থাকবে না।” – স্থানীয় সরকার উপদেষ্টা

আপডেট সময় ১০:৩৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫