ঢাকা ০৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল নোমান সুমন। Logo পদ্মা সেতু ও যমুনা সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায় ও যানবাহন পারাপার Logo ডিবিপিএল ২০২৬: আদর্শ গ্রাম গড়ার প্রত্যয়ে রাণীনগরে বর্ণাঢ্য ট্রফি উন্মোচন Logo দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রবাসীদের পাশে আছি এবং ভবিষ্যতেও সব সময় আমরা প্রবাসীদের পাশে থাকবো – প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী Logo ঈদুল ফিতরে দেশবাসীর প্রতি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শুভেচ্ছা ও শান্তির আহ্বান। Logo নজরখালী বাঁধ নির্মাণ না হওয়ায় টাঙ্গুয়ার হাওরে পানি প্রবেশ, হুমকিতে হাজারো কৃষকের বোরো ফসল। Logo ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু Logo মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ Logo কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী

বহু মামলার আসামি, চিহ্নিত মাদক কারবারি ও পেশাদার সন্ত্রাসী রাজনকে গুলিসহ গ্রেফতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০৮:১৮ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • ৬০৯ বার পড়া হয়েছে

রাজধানীর কারওয়ান বাজারসহ আশেপাশের এলাকার চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সন্ত্রাসী ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. শরীফ খান ওরফে রাজনকে পিস্তলের গুলি ও ইয়াবাসহ গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ।
মঙ্গলবার (১১ মার্চ ২০২৫ খ্রি.) রাত ১০:৩০ ঘটিকায় তেজগাঁও থানাধীন পূর্ব তেজতুরী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার হেফাজত হতে ছয় রাউন্ড পিস্তলের গুলি ও ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তেজগাঁও থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ মার্চ ২০২৫ খ্রি.) রাত ৯:২০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়, রাজন তেজগাঁও থানাধীন পূর্ব তেজতুরী বাজার এলাকার একটি বাসার ৪র্থ তলার ফ্ল্যাটে মাদকসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় তেজগাঁও থানা পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রাজনকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ছয় রাউন্ড পিস্তলের গুলি ও ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃত মো. শরীফ খান ওরফে রাজন কারওয়ান বাজারসহ আশেপাশের এলাকার চিহ্নিত মাদক কারবারি ও পেশাদার সন্ত্রাসী। তার বিরুদ্ধে তেজগাঁও থানা ও শেরে বাংলানগর থানায় মাদক ও চাঁদাবাজির ছয়টি মামলা রয়েছে। পাশাপাশি রাজন তিনটি মামলায় পরোয়ানাভুক্ত আসামি।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল নোমান সুমন।

বহু মামলার আসামি, চিহ্নিত মাদক কারবারি ও পেশাদার সন্ত্রাসী রাজনকে গুলিসহ গ্রেফতার

আপডেট সময় ০৩:০৮:১৮ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫