ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হয়রানিমুক্ত কার্গো ব্যবস্থাপনা ও দ্রুত  BG 202 (B789) এর হাইড্রলিক সিস্টেম মেইনটেন্যান্স সম্পন্ন করার নির্দেশনা বিমানমন্ত্রীর Logo বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক Logo প্রধানমন্ত্রীর বিচক্ষণতায় টিকাদান কর্মসূচি এগিয়ে আনতে সক্ষম হয়েছি….স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন Logo সচিবালয়ে হবে ২১ তলা ভবন, প্রতি বর্গমিটারে খরচ ৫৩ হাজার টাকা” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ Logo বিসিটিআই’র ছয়টি স্বল্পমেয়াদী কোর্সের উদ্বোধন: গণমাধ্যমে নৈতিকতার ওপর জোর তথ্য ও সম্প্রচার মন্ত্রীর Logo শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত Logo হাওড়াঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ কৃষিমন্ত্রীর Logo বেসরকারি খাতের উদ্যোক্তাদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক Logo নোয়াখালীর হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ: নৌপরিবহন প্রতিমন্ত্রী Logo ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে পৃথক পৃথক অভিযানে প্রায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি

নলতায় যুবককে হত্যাচেষ্টায় ব্যবহৃত ছুরি উদ্ধার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:২৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • ৫৮৮ বার পড়া হয়েছে

তরিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় সাইফুল ইসলাম ওরফে সামাদ (২০) নামে এক যুবককে গলা কেটে ও কুপিয়ে হত্যাচেষ্টায় ব্যবহৃত ছুরি, বালিধারা ও বালি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে ঘটনার প্রধান আসামি আশরাফুল ইসলাম অমিত (২১) কে গ্রেফতার করে ওইদিন রাত ৮টায় অস্ত্র উদ্ধারে অভিযান চালিয়ে ইন্দ্রনগর গ্রামে অমিতের শয়নকক্ষ থেকে ছুরি ধার দেয়া বালিধারা ও বালি উদ্ধার করে। পরে আজ শনিবার (১৫ মার্চ) শনিবার দুপুরে আসামি অমিতের দেয়া তথ্যানুযায়ী দ্বিতীয় ধাপে অভিযান চালিয়ে ইন্দ্রনগর হুসাইনাবাদ জামে মসজিদের পাশের কবরস্থান থেকে হত্যাচেষ্টায় ব্যবহৃত একটি ধারালো ছুরি উদ্ধার করে পুলিশ।

এবিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান জানান, মামলার তদন্ত কর্মকর্তা কালিগঞ্জ থানার উপপরিদর্শক প্রদীপ কুমার সানার নেতৃত্বে মামলার প্রধান আসামি আশরাফুল ইসলাম অমিতকে নিয়ে দুই ধাপে অভিযান চালিয়ে হত্যাচেষ্টায় ব্যবহৃত ধারালো একটি ছুরি, বালিধারা ও বালি উদ্ধার করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে প্রেরণ করা হবে।

উল্লেখ্য, ১১মার্চ রাত পৌনে ৭টার দিকে ইন্দ্রনগর হুসাইনাবাদ সিদ্দিকীয়া মাদ্রাসা সংলগ্ন মসজিদে ইফতার ও মাগরিবের নামাজ শেষে বের হলে ইন্দ্রনগর গ্রামের আব্দুল মালেক শেখের পুত্র সাইফুল ইসলামকে গলা কেটে ও কুপিয়ে হত্যার চেষ্টা চালায় একই গ্রামের কুখ্যাত ডাকাত রেজাউল পাড়ের পুত্র আশরাফুল ইসলাম অমিত ও অন্যান্য আসামিরা। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ঘটনাস্থল থেকে আশরাফুল ইসলাম অমিত পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় সাইফুল ইসলামকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় কালিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয় যার নং-৮।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হয়রানিমুক্ত কার্গো ব্যবস্থাপনা ও দ্রুত  BG 202 (B789) এর হাইড্রলিক সিস্টেম মেইনটেন্যান্স সম্পন্ন করার নির্দেশনা বিমানমন্ত্রীর

নলতায় যুবককে হত্যাচেষ্টায় ব্যবহৃত ছুরি উদ্ধার

আপডেট সময় ০৩:২৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫