ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo যাত্রাবাড়ী থানার অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার Logo কক্সবাজারের শীলখালীতে মাছ বোঝাই পিকআপে ইয়াবা পাচারকালে ১,৭১,২০০ পিস ইয়াবাসহ ০২ জনকে আটক করেছে বিজিবি Logo ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন Logo পদ্মা সেতুর উভয় প্রান্তে ইটিসি রেজিষ্ট্রেশন শুরু; দ্রুত ও নিরবচ্ছিন্ন যাতায়াতে উন্মোচিত হচ্ছে নতুন দিগন্ত Logo দায়িত্বশীল ও গণতান্ত্রিক সরকারের অন্যতম অঙ্গীকার হলো নীতিনির্ধারণে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রমাণনির্ভরতা নিশ্চিত করা। Logo পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, সহযোগিতা বাড়ানোর আগ্রহ Logo বাউফলে জমি বিরোধে নিহত উজ্জল নিরপরাধ—স্থানীয়দের অভিযোগ Logo মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী Logo সমাজসেবা অধিদপ্তর পরিদর্শন করলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, এমপি। Logo জার্মান সংসদ (Bundestag)-এর পরিবেশ কমিটির প্রতিনিধিদলের সাথে পরিবেশ মন্ত্রীর বৈঠক

স্বামীকে আটকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৪৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • ৫৯৪ বার পড়া হয়েছে

কুমিল্লার লাকসামে স্বামীকে আটকে রেখে আওয়ামী লীগ নেতার পরিত্যক্ত বাড়িতে এক গৃহবধূকে দুই দফায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৬ মার্চ) সকালে মামলা করা হলে দিনভর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত বৃহস্পতিবার (১৩ মার্চ) লাকসামের পাইকপাড়া এলাকায় সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের শ্যালক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলীর একটি পরিত্যক্ত বাড়িতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। সংঘবদ্ধ ধর্ষণের শিকার ওই গৃহবধূর বাড়ি নোয়াখালী। গ্রেপ্তাররা হলেন- লাকসাম উপজেলার মনোহরপুর এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে মোহাম্মদ আলী (২৫), পৌরসভার শ্রীপুর মধ্যপাড়ার মো. মমিনের ছেলে মো. মাসুদ (২৩), বাতাখালী এলাকার আবু তাহেরের ছেলে মনির হোসেন হৃদয় (২৩), উত্তর বিনই এলাকার মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে আল আমিন (২৩) ও মধ্য লাকসাম এলাকার মৃত মোস্তাফিজ মজুমদারের স্ত্রী বিলকিছ আক্তার কল্পনা (৪০)। পুলিশ আরও জানায়, ওই গৃহবধূ বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন আছেন। লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা বলেন, ‘ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ রোববার দিনভর অভিযান চালিয়ে ধর্ষণ ও ধর্ষণে সহায়তার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) তাদের আদালতে পাঠানো হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যাত্রাবাড়ী থানার অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

স্বামীকে আটকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

আপডেট সময় ০৯:৪৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫