ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাংলা একাডেমির যৌথ উদ্যোগে সাত দিনব্যাপী ‘বৈশাখী মেলা ১৪৩৩’-এর উদ্বোধন Logo মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানস্থলের নিরাপত্তায় বিজিবি মোতায়েন Logo বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজধানী ঢাকায় বৈশাখী শোভাযাত্রার আয়োজন করেছে। Logo ঐতিহাসিক আহসান মঞ্জিলে ডিএসসিসির বর্ণাঢ্য বর্ষবরণ: পরিচ্ছন্ন ও তিলোত্তমা ঢাকা গড়ার অঙ্গীকার Logo শিশু বিকাশে জেলা পর্যায় পর্যন্ত শিশু একাডেমি সম্প্রসারণের কৃতিত্ব জিয়াউর রহমানের: মন্ত্রী জাহিদ হোসেন Logo ঐক্য চাই বিভেদ চাই না, ঐক্যের মাধ্যমেই বিশ্বের দরবারে মাথা তুলে দাড়াতে চাই’-মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। Logo বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চতে ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন Logo বনভূমি উদ্ধার ও বৃক্ষরোপণ জোরদারে পরিবেশ মন্ত্রীর নির্দেশনা Logo সকল প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo রাজধানীর বনানীতে বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ

বায়ুদূষণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ: ঢাকার কোনাপাড়া ও আমিনবাজারে ১২টি সীসা ব্যাটারি কারখানা বন্ধ করলো পরিবেশ অধিদপ্তর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:১৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
  • ৫৭৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি, ঢাকা, ২৮ মার্চ ২০২৫: বায়ুদূষণ করার অপরাধে রাজধানীর যাত্রাবাড়ির কোনাপাড়া এবং সাভারের আমিনবাজার এলাকায় ১২ টি সীসা ব্যাটারি কারখানা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তর ও যাত্রাবাড়ি থানা পুলিশের যৌথ অভিযানে ২৮ মার্চ দিবাগত রাতে কোনাবাড়ির দুটি কারখানা সিলগালাসহ ৬ টি কারখানা বন্ধ করা হয়েছে।

এসকল কারখানায় অবৈধভাবে ব্যাটারি ভেঙে এবং আগুনে গলিয়ে পরিবেশ দূষণ করা হচ্ছিল। এ থেকে সৃষ্ট দূষণের কারণে স্থানীয় বাসিন্দারা শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। অভিযানকালে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা কারখানার অবস্থান চিহ্নিত করতে সহায়তা করেন এবং গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেন।

অন্যদিকে, সাভারের আমিনবাজার এলাকায় অবৈধভাবে সীসা পোড়ানোর ছয়টি ভাট্টি (চুল্লিসহ) গুড়িয়ে দেওয়া হয়। এ অভিযানে বাংলাদেশ পুলিশ ও র‍্যাব সহযোগিতা করে। অভিযানে অভিযোগকারী পরিবেশ অধিদপ্তরের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

অভিযানের সময় পরিবেশ অধিদপ্তর স্থানীয়দের সচেতন হতে এবং ভবিষ্যতে এ ধরনের দূষণ রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে আহ্বান জানায়। কোথাও এমন অবৈধ কারখানা চালুর তথ্য পাওয়া গেলে পরিবেশ অধিদপ্তরকে অবহিত করার অনুরোধ করা হয়।বায়ুদূষণকারী সকল প্রকার কারখানা ও কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলা একাডেমির যৌথ উদ্যোগে সাত দিনব্যাপী ‘বৈশাখী মেলা ১৪৩৩’-এর উদ্বোধন

বায়ুদূষণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ: ঢাকার কোনাপাড়া ও আমিনবাজারে ১২টি সীসা ব্যাটারি কারখানা বন্ধ করলো পরিবেশ অধিদপ্তর

আপডেট সময় ০৮:১৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫