ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকার কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করছে – স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা Logo কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল Logo মালয়েশিয়ায় সাধারণ প্রবাসী বাংলাদেশিদের Postal Vote BD App-এ রেজিস্ট্রেশন নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ পদযাত্রা ও ক্যাম্পেইন। Logo নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি Logo বাণিজ্য উপদেষ্টার সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূত এর বৈঠক Logo খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান Logo অবুঝ বয়সের প্রেম: শেষ পর্যন্ত কারাগারেই ঠাঁই প্রেমিক–প্রেমিকার। Logo বায়তুল মুকাররম মসজিদে ইবাদতবান্ধব ধর্মীয় আবহ তৈরি হয়েছে – ধর্ম উপদেষ্টা Logo রাজধানীর যাত্রাবাড়ী থেকে দুইটি বিদেশি পিস্তলসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ Logo ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী নেকমরদ ওরশ মেলার উদ্বোধন

বাউফলে ১৯ মাস বয়সের এক শিশুর রহস্য জনক মৃত্যু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৫৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • ৬০৪ বার পড়া হয়েছে

মো: খলিলুর রহমান. বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে আয়শা আক্তার নামে ১৯ মাস বয়সের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ওই শিশুকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত্যু ঘোষণা করেন। আয়শা নওগাঁ জেলার সদর উপজেলার দিনমজুর রোমান সাহেদের মেয়ে।
এদিকে, নিহত শিশুর মৃত্যুর কারণ মায়ের দেয়া বক্তব্যের সঙ্গে মেডিকেল ইতিহাসের মিল না থাকায় বিষয়টি পুলিশকে জানায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।
শিশুর মা মীম আক্তার (২০) বলেন, তিন বছর আগে নওগাঁ সদরের রোমান সাহেদের সঙ্গে তার বিয়ে হয়,পরে তিনি বাউফলের রায় তাঁতেরকাঠি গ্রামে বাবার বাড়িতে বসবাস শুরু করেন। এখানেই দেড় বছর আগে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। শুক্রবার বিকালে বিছানায় বসে খেলার সময় খাট থেকে পরে গিয়ে অসুস্থ্য হয়ে পড়ে আয়শা। দ্রæত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তার মৃত্যু ঘোষণা করেন। তবে শিশুর বাবার সাথে যোগাযোগের কোনো মাধ্যম দিতে পারেনি নিহত শিশুর মা মীম আক্তার।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন শাম্মী ইসলাম তরণ বলেন, ‘শিশুর মা তাকে সাড়ে ৫টার দিকে হাসপাতালে নিয়ে আসলে আমরা শিশুকে মৃত্যু অবস্থায় পেয়েছি,মৃত্যুর কারণ নিয়ে যেহেতু সন্দেহের সৃষ্টি হয়েছে তাই ময়না তদন্ত না করে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে না।
বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিক বলেন, এই ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। যেহেতু শিশুটির মায়ের কথাবার্তা অসংলগ্ন তাই লাশটি ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকার কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করছে – স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

বাউফলে ১৯ মাস বয়সের এক শিশুর রহস্য জনক মৃত্যু

আপডেট সময় ০৯:৫৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫