ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক Logo ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক Logo ভোটকেন্দ্রে অনিয়ম হলে কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার Logo হাতিরঝিলে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান: বিদেশি রিভলবার, গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার। Logo গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭ জন Logo ২০২৬ সালে হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন – প্রেস ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা Logo সহিংসতা প্রতিরোধ, নতুন আইন ও ভাতা বৃদ্ধি: ১৬ মাসের হিসাব দিলেন শারমীন এস মুরশিদ Logo দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ Logo সংসদ সদস্য প্রার্থীদের কাছে সাতক্ষীরা উন্নয়ন দাবি Logo কেরানীগঞ্জে নিমতলায় ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক দুর্ঘটনা: এক ব্যক্তি নিহত

ঢাবিতে ছবি তুলে দেওয়ার কথা বলে অভিনব কায়দায় মোটরসাইকেল চুরি; মোটরসাইকেল উদ্ধার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১৭:২৪ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ৫৬৯ বার পড়া হয়েছে
আলী আহসান রবি: ঢাকা, ২০ এপ্রিল ২০২৫ খ্রি. ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় ছবি তুলে দেওয়ার কথা বলে অভিনব কায়দায় মোটরসাইকেল চুরির ঘটনায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ চোরকে গ্রেফতার করেছে ডিএমপির শাহবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মোঃ সজিব খান (২৪)। শনিবার (১৯ এপ্রিল ২০২৫ খ্রি.) সকাল আনুমানিক ১০:০০ ঘটিকায় বরিশাল জেলার বিমানবন্দর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল ২০২৫ খ্রি:  সকাল অনুমানিক ১০:০০ ঘটিকার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে জনৈক মো: শামীম তার ব্যবহৃত কালো রংয়ের হোন্ডা এক্স ব্লেড মোটরসাইকেল নিয়ে অবস্থান করছিলো। তখন সেখানে সজিব এসে মোটরসাইকেলটি তার পছন্দ হয়েছে বলে ছবি তোলার জন্য শামীমের কাছে মোটরসাইকেলের চাবি চায়। শামীম সরল বিশ্বাসে সজীবের কথামতো মোটরসাইকেলের চাবি দেয়। তখন সজিব শামীমকে মোটরসাইকেলসহ তার ছবি ও ভিডিও করে দিতে অনুরোধ করে। তার অনুরোধে শামীম সজিবের ছবি তুলতে ও ভিডিও করতে থাকে। ভিডিও করার একপর্যায়ে সজীব কৌশলে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় শামীমের অভিযোগের ভিত্তিতে শাহবাগ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি তদন্তকালে তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত সজীবের অবস্থান শনাক্ত করে শাহবাগ থানা পুলিশ। এরপর ১৯ এপ্রিল ২০২৫ খ্রি. সকালে বরিশাল জেলার বিমানবন্দর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার হেফাজত হতে চুরি হওয়া হোন্ডা এক্স ব্লেড মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য দুই লক্ষ ৩৩ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, গ্রেফতারকৃত সজিব একজন পেশাদার চোর । সে আগেও একাধিকবার চুরি করাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

ঢাবিতে ছবি তুলে দেওয়ার কথা বলে অভিনব কায়দায় মোটরসাইকেল চুরি; মোটরসাইকেল উদ্ধার

আপডেট সময় ০৬:১৭:২৪ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫