ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নতুন অন্তর্বর্তী সরকার এলে ভোটে যেতে প্রস্তুত আওয়ামী লীগ Logo শিক্ষিত তরুণদের ওপর সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা  Logo মুন্সীগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে চেকপোস্ট ডিউটি জোরদার Logo নবাবগঞ্জে বিশেষ অভিযানে হেরোইন ও ইয়াবাসহ পলাতক আসামি গ্রেফতার Logo বরগুনা জেলায় একযোগে চেকপোস্ট, আইনশৃঙ্খলা কড়া নজরদারিতে Logo পাথরঘাটায় বিশেষ অভিযানে ৮ জন গ্রেফতার এবং ৮ টি গাড়ি আটক Logo আশ্রয় প্রতিদিনের সম্পাদক বেলায়েত হোসেন টিপু’র মৃত্যুতে   কবির নেওয়াজ রাজ গভীর শোকাহত Logo হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই – উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ Logo আইসিসি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের পর যে সিদ্ধান্ত নিলো বাংলাদেশ Logo অনুষ্ঠিত হয় মাস্টারক্লাস, যা অংশগ্রহণকারীদের জন্য ছিল অত্যন্ত শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক।

পিরোজপুরে চেয়ারম্যানের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৫০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • ৫৬৯ বার পড়া হয়েছে
 নিজস্ব প্রতিনিধি: পিরোজপুর সদর উপজেলার শঙ্করপাশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক ফকিরের বিরুদ্ধে দুর্নীতি ও ফ্যাসিবাদী শাসনের অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদের সামনে ‘বৈষম্য বিরোধী সর্বস্তরের জনগনের’ ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা অভিযোগ করেন,ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক ফকির দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ইউনিয়নবাসীর অধিকার হরণ করছেন। তার শাসন ব্যবস্থায় সাধারণ মানুষ কথা বলতে পারছে না, ভয় ও নির্যাতনের মধ্যে বসবাস করতে হচ্ছে। মানববন্ধনে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য মো. মনিরুল ইসলাম মাঝি, শঙ্করপাশা ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রাজু আহম্মেদ ইউনুস এবং জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রিপন।
এসময় বক্তারা বলেন, আমরা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই। একজন জনপ্রতিনিধি হয়ে যদি জনগণের সেবক না হয়ে শাসক হয়ে ওঠেন, তবে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোই জনগণের দায়িত্ব। এসময় তারা আরও বলেন, ইউনিয়নের প্রকল্প বরাদ্দ, ত্রাণ বণ্টনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্বচ্ছতা নেই এবং দলীয়করণের মাধ্যমে নিজস্ব লোকদের প্রাধান্য দিয়ে সাধারণ মানুষের প্রতি চরম অবিচার করা হচ্ছে। অবিলম্বে তদন্তপূর্বক এই দূর্নীতিবাজ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে যদি প্রশাসন ব্যবস্থা না নেয় তাহলে আগামীতে তার বিরুদ্ধে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন অন্তর্বর্তী সরকার এলে ভোটে যেতে প্রস্তুত আওয়ামী লীগ

পিরোজপুরে চেয়ারম্যানের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

আপডেট সময় ০৮:৫০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫