ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকারের ভাবমূর্তি যেন ক্ষুন্ন না হয় সেদিকে খেয়াল রাখবেন – হজ টিমের সদস্যদের প্রতি  ধর্মমন্ত্রী। Logo কক্সবাজারের রামুতে সিএনজিতে তল্লাশি চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ চালককে আটক করেছে বিজিবি Logo ডিএসসিসির উদ্যোগে ফুলে ভরে উঠলো ঢাকা মেডিকেল কলেজের সামনের ফুটপাত; দীর্ঘমেয়াদি সংরক্ষণে সকলের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo সংস্কৃতি হলো একটি জাতির আত্মা’ — সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী Logo কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ৪০ লক্ষ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ Logo ফ্যাসিবাদ একটি মানসিক রোগ’ — তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন Logo দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন: জনগণের প্রত্যাশা ও বাস্তবতা Logo পেট্রোল অকটেনের যে মজুদ আছে আগামী দুই মাসেও সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র Logo কর্ণফুলী টানেলের আয় বৃদ্ধি ও প্রযুক্তিগত সুরক্ষা নিশ্চিতে সেতু সচিবের মতবিনিময় ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন

সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন ব্যতিত সড়ক সংস্কার সম্ভব না

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৩৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • ৫৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন ব্যতিত সড়ক সংস্কার সম্ভব না বলে দাবি করেছেন আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিং। আজ সোমবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় রাজধানীর শ্যামলীতে প্রতিষ্ঠানটির সভাকক্ষে গ্লেবাল সেইফ সিস্টেম এপ্রোচ বিষয়ক তরুণদের জন্য কর্মশালায় এই দাবি তোলেন তরুণরা।

এসময় তরুণরা বলেন, দেশে রোডক্র্যাশে (সড়ক দুর্ঘটনা) আহত ও নিহতের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। দেশের সাম্প্রতিক অর্থনীতিতে রোডক্র্যাশে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে জিডিপির প্রায় ২.৫ শতাংশ। অন্যদিকে বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে ৫-২৯ বছর বয়সীদের মৃত্যুর অন্যতম কারণ রোডক্র্যাশ। তাই রোডক্র্যাশরোধে সড়ক নিরাপত্তায় সংস্কার ভাবনা এখন সময়ের দাবী বলে মন্তব্য করেছেন আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিং। তারা আরোও বলেন বর্তমান সরকার দেশের বিভিন্ন সংস্কারের কাজ হাতে নিয়েছে। এই সংস্কার কাজের মধ্যে সড়কে সবার নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক নিরাপত্তা সংশ্লিষ্ট নীতিমাল প্রণয়ন ও বাস্তবায়ন অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

আহ্ছানিয়া মিশনের এ্যাডভোকেসি অফিসার মনোয়ারুল ইসলামের সঞ্চালনায় এবং উপ-পরিচালক মো: মোখলেছুর রহমানের উপস্থিতিতে কর্মশালায় বাংলাদেশ ডিবেট ফেডারেশেনের সাধারাণ সম্পাদক ইশতিয়াক ইমন সড়কে গতি সংক্রান্ত সেশন পরিচালনা করেন। পাশাপশি আহ্ছানিয়া মিশনের প্রকল্প সমন্বয়কারি শারমিন রহমান সড়ক নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

এসময় আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিং-এর সমন্বয়কারি মারজানা মুনতাহা আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে তরুণদের মাধ্যমে প্রচার-প্রচারণা বিষয়টি নিয়ে গুরুত্বারোপ করেন। পাশাপাশি, সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। কর্মশালায় বিভিন্ন ইয়ুথ ফোরামের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারের ভাবমূর্তি যেন ক্ষুন্ন না হয় সেদিকে খেয়াল রাখবেন – হজ টিমের সদস্যদের প্রতি  ধর্মমন্ত্রী।

সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন ব্যতিত সড়ক সংস্কার সম্ভব না

আপডেট সময় ১০:৩৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫