ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী Logo উপসাগরীয় সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ও ওমান Logo ঢাকার আগারগাঁওয়ে প্রত্নতাত্ত্বিক জাদুঘর উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী Logo সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী Logo এবছর ৬টি পাটকল লীজে দেওয়া হবে, বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির Logo লিবিয়া থেকে মানবপাচারের শিকার ১৭৪ বাংলাদেশি দেশে ফিরলেন Logo অনলাইনে ইনকামের লোভ দেখিয়ে প্রায় ৪০ লাখ টাকা আত্মসাৎ: সিআইডির অভিযানে দুই প্রতারক গ্রেফতার Logo কক্সবাজারে মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি  চালিয়ে ২৪,৮০০ পিস ইয়াবাসহ ০২ জনকে আটক করেছে বিজিবি Logo নওগাঁয় জাল দলিল ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের চক্রের মুখোশ উন্মোচন: পিবিআই তদন্তে গ্রেপ্তার ৪, কারাগারে প্রেরণ Logo আসন্ন বর্ষায় জলাবদ্ধতা ও ডেঙ্গু মোকাবেলায় আগেভাগেই ক্র্যাশ প্রোগ্রামে নামছে ডিএনসিসি

পদ্মা সেতুতে Electronic Toll Collection (ETC) সিস্টেম ব্যবহারের জন্য “বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ” এবং “পূবালী ব্যাংক, যমুনা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক ও নগদ” এর মধ্যে চুক্তি স্বাক্ষর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • ৫৮৫ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: সেতু বিভাগের সম্মেলন কক্ষে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন পদ্মা সেতুতে Electronic Toll Collection (ETC) সিস্টেম ব্যবহার করে দ্রুততম সময়ে পদ্মা সেতু পারাপারের জন্য “বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ” এবং “পূবালী ব্যাংক পিএলসি, যমুনা ব্যাংক পিএলসি, ডাচ বাংলা ব্যাংক পিএলসি ও নগদ” এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবদুর রউফ, সচিব, সেতু বিভাগ ও নির্বাহী পরিচালক, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সেতু বিভাগের সচিব বলেন মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান মহাসড়কে যাতায়াতের সময় টোল আদায় কার্যক্রমের ক্ষেত্রে স্বস্তি, সময় সাশ্রয় ও সেবা সহজিকরণ করার বিষয়ে সদয় নির্দশনা প্রদান করেছেন। তাঁর নির্দেশনার আলোকে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ইটিসি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে সেতু বিভাগের সচিব আরও বলেন, এ চুক্তি স্বাক্ষর দ্রুত ও নির্বিঘ্নে মহাসড়কে যানবাহন চলাচল এবং পদ্মা, যমুনা ও কর্ণফূলী টানেলসহ সেতু বিভাগের সেতুসমূহে টোল প্রদান সহজ, সময় সাশ্রয়ী ও প্রযুক্তি নির্ভর করার লক্ষ্যে এক বিরাট মাইলফলক। এ বিষয়ে সেতু বিভাগের সচিব সবার সহযোগিতা কামনা করেন।
 ‘বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ’ এর পক্ষে পরিচালক (অর্থ ও হিসাব) এবং যুগ্মসচিব খন্দকার নূরুল হক এবং পুবালী ব্যাংক পিএলসি এর পক্ষে উপমহাব্যবস্থাপক জনাব মোঃ রবিউল আলম, যমুনা ব্যাংক পিএলসি এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াজ উদ্দিন আহমেদ, ডাচ বাংলা ব্যাংক পিএলসি এর পক্ষে সিনিয়র এক্সেকিউটিভে ভাইস প্রেসিডেন্ট জনাব আবদুল্লাহ আল মাসুদ ও নগদ এর পক্ষে চীফ স্ট্র্যাটেজি অফিসার জনাব মো: মুইজ তাসনিম তকী স্ব-স্ব চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী

পদ্মা সেতুতে Electronic Toll Collection (ETC) সিস্টেম ব্যবহারের জন্য “বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ” এবং “পূবালী ব্যাংক, যমুনা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক ও নগদ” এর মধ্যে চুক্তি স্বাক্ষর

আপডেট সময় ১০:০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫