ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo UNESCO–এর সঙ্গে শিক্ষার মান উন্নয়নে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব Logo বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার H.E. Mr. Ajit Singh ‌এর সাথে শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত। Logo শিক্ষা মন্ত্রণালয়ে এডিবি কান্ট্রি ডিরেক্টরের সাথে শিক্ষামন্ত্রীর বৈঠক Logo রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য Logo ভুটান ও নেপালের রাষ্ট্রদূতরা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন Logo কালিগঞ্জের ভাড়াশিমলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কালিগঞ্জে দিনদুপুরে ছিনতাই: বিকাশ এজেন্ট গুরুতর আহত, এলাকায় আতঙ্ক Logo কোরআন ভিত্তিক জীবন ব্যবস্থা গড়ে তুলতে পারলেই জীবন পরিপূর্ণ – সম্বর্ধনা অনুষ্ঠানে -এমপি হাফেজ মুহা: রবিউল বাশার Logo আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উৎসাহ ও সংকল্পের সাথে পালিত Logo মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে দোয়ার অনুরোধ ধর্মমন্ত্রী কায়কোবাদের

রাস্তায় কলেজ ছাত্রীর সাথে ইভটিজিং; দুইজনকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:০৭:২১ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • ৫৬৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ঢাকা, ০৩ মে ২০২৫ খ্রি. কলেজ ছাত্রীর সাথে ইভটিজিংয়ের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডেমরা থানা পুলিশ । গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ রোমান সিকদার (২০) ও ২। শুভ হাওলাদার (২০)। আজ শনিবার (৩ মে ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০৯:৩০ ঘটিকায় ডেমরা সারুলিয়া বাজার এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির ডেমরা থানা সূত্রে জানা যায়, ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের ডিপ্লোমা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রী গত ১৮ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. দুপুর আনুমানিক ০৩:৩০ ঘটিকায় কলেজ থেকে বাসায় ফেরার পথে টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে কয়েকজন যুবকের অশালীন অঙ্গভঙ্গির শিকার হন। ঘটনাটি তিনি তার স্বামীকে জানান, কিন্তু অভিযুক্তদের খুঁজে পাওয়া যায়নি। পরে ৩০ এপ্রিল সকাল আনুমানিক ১০:০০ ঘটিকায় ফেসবুকে ইভটিজিংয়ের ভিডিও দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় কয়েকজনকে সনাক্ত করা হয়। এ ঘটনায় ইভটিজিং এর শিকার হওয়া কলেজ ছাত্রীর স্বামীর অভিযোগের প্রেক্ষিতে ডেমরা থানায় একটি নিয়মিত মামলার রুজু হয়।

থানা সূত্রে আরো জানা যায়, মামলা রুজু হওয়ার পর পরই ডেমরা থানার একটি চৌকস টিম বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে ডেমরা সারুলিয়া বাজার এলাকা হতে ঘটনার সাথে জড়িত মোঃ রোমান সিকদার ও শুভ হাওলাদারকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন এবং ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ডেমরা থানা পুলিশের এই তৎপরতা স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। নারী নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাগ্রহণ অব্যাহত থাকবে ডিএমপির।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

UNESCO–এর সঙ্গে শিক্ষার মান উন্নয়নে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব

রাস্তায় কলেজ ছাত্রীর সাথে ইভটিজিং; দুইজনকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ

আপডেট সময় ০৬:০৭:২১ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫