ঢাকা ০২:৪২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জলবায়ু অর্থায়ন হবে ন্যায্য, জনগণকেন্দ্রিক ও সক্ষমতা-ভিত্তিক: পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান Logo সিলেট জেলা পুলিশের তৎপরতায় ৬৭ জন হারানো মোবাইল পেলেন ফিরে Logo বান্দরবানে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা Logo দক্ষিণ ত্রিপুরা পুলিশের ড্রোন নজরদারিতে নিরাপদ সড়ক নিশ্চিত করার প্রচেষ্টা Logo লক্ষ্মীপুরে পুলিশ সুপার কার্যালয়ের ব্যাডমিন্টন গ্রাউন্ডের শুভ উদ্বোধন Logo রাণীনগর হানাদারমুক্ত দিবস আজ Logo বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে নিতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান তথ্য ও সম্প্রচার উপদেষ্টার Logo গৃহকর্মী নিয়োগের পূর্বে পরিচয় নিশ্চিত হওয়ার অনুরোধ ডিএমপি কমিশনারের Logo উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭ জন গ্রেফতার Logo জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় স্থানীয়দের মতামতকে গুরুত্ব দিতে হবে- পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:২১:১৬ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • ৫৯৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ঢাকা, ৪ মে ২০২৫ জাতীয় অভিযোজন পরিকল্পনা (NAP) বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোর সাথে পানি সম্পদ ব্যবস্থাপনা, দুর্যোগ প্রস্তুতি এবং বন ও বন্যপ্রাণী সংরক্ষণকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তবে এই পরিকল্পনা শুধু কারিগরি বা প্রশাসনিক না হয়ে, তাতে স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

আজ রাজধানীর পান্থপথে পানি ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় লোকালি কেড অ্যাডাপটেশন ফ্রেমওয়ার্ক, প্রোগ্রামেটিক অ্যাপ্রোচ ফর ন্যাপ ইমপ্লিমেন্টেশন বিষয়ে পরিবেশ মন্ত্রণালয়, সিইজিআইএস (CEGIS) ও এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)-এর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয়ভাবে নেতৃত্বাধীন অভিযোজন (Locally Led Adaptation) পন্থা অত্যন্ত কার্যকর। এতে স্থানীয় বাস্তবতা, চাহিদা ও সক্ষমতাকে গুরুত্ব দিয়ে টেকসই অভিযোজন নিশ্চিত করা সম্ভব হয়।

সভায় অংশগ্রহণকারীরা এলএলএএফ কাঠামো ও ন্যাপ বাস্তবায়নে সমন্বিত ও অংশগ্রহণমূলক কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, সিইজিআইএস-এর নির্বাহী পরিচালক মালিক ফিদা এ খান, মন্ত্রণালয়ের যুগ্মসচিব ধরিত্রী কুমার সরকার, সিনিয়র সহকারী সচিব রোসলিনা পারভীন এবং এডিবির সিনিয়র ক্লাইমেট চেইঞ্জ অফিসার মৌসুমি পারভিন প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলবায়ু অর্থায়ন হবে ন্যায্য, জনগণকেন্দ্রিক ও সক্ষমতা-ভিত্তিক: পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় স্থানীয়দের মতামতকে গুরুত্ব দিতে হবে- পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

আপডেট সময় ০৮:২১:১৬ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫