ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পানিসম্পদ খাতে সহযোগিতা জোরদারে জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক Logo হবিগঞ্জের সাতছড়ি সীমান্তের দুর্গম পাহাড়ী বনাঞ্চলে অভিযান চালিয়ে ৫৪ কেজি ভারতীয় গাঁজা ও ১৫ বোতল বিয়ার জব্দ করেছে বিজিবি Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ Logo স্কুলে সংস্কৃতিচর্চা নিশ্চিত হলে দেশে উগ্রবাদের স্থান হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo মাদক ও অপরাধ হ্রাসে ভাষানটেকে ৪৫০টি এলইডি বাতি স্থাপন করলো ডিএনসিসি। Logo কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৫৫তম সভায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ভূমি অধিগ্রহণের অনুমোদন Logo বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ Logo নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় অর্থদণ্ড Logo মহিলা বিষয়ক অধিদফতরের নতুন ডিজি শায়লা শার্মিল Logo আইএলও’র সঙ্গে বৈঠকে সামাজিক সুরক্ষা ও নারী-শিশু উন্নয়নে সহযোগিতা জোরদারের অঙ্গীকার

আট লক্ষাধিক টাকার জাল নোটসহ দুজনকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • ৫৭৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ঢাকা, ১০ মে ২০২৫ খ্রি. রাজধানীর ডেমরা এলাকা থেকে আট লক্ষাধিক টাকা সমমূল্যের জাল নোটসহ দুজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডেমরা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-১। লাবনী বেগম (৩২) ও ২। রাজন শিকদার ওরফে শুক্কুর ওরফে রাজু (৩৩)। এ সময় তাদের হেফাজত হতে আট লক্ষ ২৫ হাজার টাকার জাল নোট ও জাল নোট বিক্রির নগদ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

ডেমরা থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে থানার মোবাইল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডেমরা থানাধীন পশ্চিম হাজীনগর সারুলিয়া এলাকায় একজন ব্যক্তি জাল নোটসহ অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে সকাল আনুমানিক ৮:৩৫ মিনিটে উক্ত স্থানে পৌঁছে পুলিশ একজন নারীকে দেখতে পায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে লাবনী বেগমকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১,৫০০ টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়।

লাবনীর দেওয়া তথ্যের ভিত্তিতে ডেমরা থানাধীন রসুলনগর সারুলিয়া এলাকার একটি ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে রাজন শিকদার ওরফে শুক্কুর ওরফে রাজুকে গ্রেফতার করা হয়। এ সময় ফ্ল্যাট তল্লাশি করে ৮ লক্ষ ২৩ হাজার ৫০০ টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় ডেমরা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

সূত্র আরও জানায়, প্রাথমিক তদন্তে উদ্ধারকৃত নোটগুলো জাল বলে প্রতীয়মান হয়েছে। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করে আসছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

ডেমরা থানার মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পানিসম্পদ খাতে সহযোগিতা জোরদারে জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

আট লক্ষাধিক টাকার জাল নোটসহ দুজনকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ

আপডেট সময় ০১:২৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫