ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo সৌদি আরবের আল-খার্জ গভর্নরেটে বিমান হামলায় দুই বাংলাদেশির মৃত্যু এবং অন্যান্য বাংলাদেশিদের আহত হওয়ার ঘটনায় বাংলাদেশ সরকার গভীরভাবে শোকা Logo শুরুতে ৩৭৫৬৭ টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদানের জন্য চূড়ান্ত করা হয়েছে – সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন Logo শিল্প মন্ত্রীর সাথে নরওয়ে রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo কর্মশালায় জাতীয় প্রতিশ্রুতি বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশনা প্রদান করেন নৌপরিবহন সচিব Logo অল্প সময়েই মানুষের মন জয় করা ইউএনও উজ্জ্বল রায়, বদলির খবরে মধ্যনগরজুড়ে কৃতজ্ঞতার সুর। Logo ১৫ মার্চের মধ্যে মাসিক সম্মানী পাবেন নির্বাচিত মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেমরা, ১৪ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী – উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ Logo মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার (মন্ত্রী পদমর্যাদা) সাথে জাইকা প্রতিনিধি দলের সাক্ষাৎ Logo UNESCO–এর সঙ্গে শিক্ষার মান উন্নয়নে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব Logo বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার H.E. Mr. Ajit Singh ‌এর সাথে শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত।

প্রধান উপদেষ্টার নির্দেশনা বাস্তবায়নে করণীয় নির্ধারণে বৈঠক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৪২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • ৫৭২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ১৯ মে ২০২৫  অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে সোমবার (১৯ মে) সকালে বৈঠক করতে যাচ্ছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। এদিন বেলা ১১টায় অর্থ মন্ত্রণালয় সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। রোববার (১৮ মে) রাতে বিএসইসি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, সারা দেশব্যাপী ছড়িয়ে পড়েছে যে, বিএসইসি চেয়ারম্যান সোমবার পদত্যাগ করতে অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন, কিন্তু বিএসইসি সূত্র বলছে, পদত্যাগের কোনো বিষয়-ই নেই।

সূত্র আরও জানান, গত ১১ মে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএসইসির চেয়ারম্যানের অনুষ্ঠিত বৈঠকে পুঁজিবাজার উন্নয়নে যে পাঁচ নির্দেশনা দেওয়া হয়েছে সে বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করতে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে বিএসইসি চেয়ারম্যান একাই অংশ নেবেন, বিশেষ করে পুঁজিবাজারে বিভিন্ন কোম্পানিকে তালিকাভুক্ত করতে বিভিন্ন মন্ত্রণালয়ের একটি সমন্বয় দরকার হয়, এসব সমন্বয়ে কীভাবে করা যায় মূলত অর্থ উপদেষ্টার সঙ্গে সে বিষয়েই আলোচনা করবেন বিএসইসির চেয়ারম্যান,
উল্লেখ্য, গত ১১ মে পুঁজিবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণের লক্ষ্যে অর্থ উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও বিএসইসির চেয়ারম্যানকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় পুঁজিবাজার নিয়ে বৈঠক করা হয়, বৈঠক শেষ সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, পুঁজিবাজার নিয়ে প্রধান উপদেষ্টার পাঁচটি নির্দেশনা দিয়েছেন, সেগুলো হলো- সরকারের মালিকানা রয়েছে এমন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে সরকারের শেয়ার কমিয়ে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ; বেসরকারি খাতের দেশীয় বড় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার ক্ষেত্রে উৎসাহিত করতে প্রনোদনাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ; স্বার্থান্বেষী মহলের কারসাজি রুখতে বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে এসে তিন মাসের মধ্যে পুঁজিবাজার সংস্কার করা; পুঁজিবাজারে অনিয়মের সঙ্গে জড়িতদের প্রত‍্যকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ; এবং বড় ধরনের ঋণ প্রয়েজন এমন ব‍্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে ব‍্যাংক ঋণ নির্ভরতা কমিয়ে পুঁজিবাজার থেক বন্ড ও ইক্যুইটির মাধ্যমে তহবিল সংগ্রহে আগ্রহী করে তোলার ব্যবস্থা গ্রহণ।
বিজ্ঞাপন
সোমবার সকালের বৈঠকে এসব সিদ্ধান্ত কীভাবে বাস্তবায়ন করা যায় সেটি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

প্রধান উপদেষ্টার নির্দেশনা বাস্তবায়নে করণীয় নির্ধারণে বৈঠক

আপডেট সময় ০৫:৪২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫