ঢাকা ০৯:০২ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শুরুতে ৩৭৫৬৭ টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদানের জন্য চূড়ান্ত করা হয়েছে – সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন Logo শিল্প মন্ত্রীর সাথে নরওয়ে রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo কর্মশালায় জাতীয় প্রতিশ্রুতি বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশনা প্রদান করেন নৌপরিবহন সচিব Logo অল্প সময়েই মানুষের মন জয় করা ইউএনও উজ্জ্বল রায়, বদলির খবরে মধ্যনগরজুড়ে কৃতজ্ঞতার সুর। Logo ১৫ মার্চের মধ্যে মাসিক সম্মানী পাবেন নির্বাচিত মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেমরা, ১৪ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী – উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ Logo মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার (মন্ত্রী পদমর্যাদা) সাথে জাইকা প্রতিনিধি দলের সাক্ষাৎ Logo UNESCO–এর সঙ্গে শিক্ষার মান উন্নয়নে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব Logo বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার H.E. Mr. Ajit Singh ‌এর সাথে শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত। Logo শিক্ষা মন্ত্রণালয়ে এডিবি কান্ট্রি ডিরেক্টরের সাথে শিক্ষামন্ত্রীর বৈঠক Logo রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য

গোলাপনগরে শিশুকে চাপা, চালক আটক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৩১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • ৫৮৯ বার পড়া হয়েছে
মোঃকাইয়ুম বাদশাহ: সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের গোলাপনগর এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় দুই থেকে তিন বছর বয়সী একটি শিশু গুরুতর আহত হয়েছে।
ঘটনাটি ঘটে আজ বুধবার, ২৮ মে ২০২৫ ইং, বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গোলাপনগরের পাকা সড়কে দ্রুতগতির একটি মোটরসাইকেল হঠাৎ শিশুটিকে ধাক্কা দেয়। এতে শিশুটি মারাত্মকভাবে আহত হয়।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য মহিষখলা বাজারে মোঃ মাহবুব ডাক্তারের চেম্বারে নিয়ে যান। সেখানে চিকিৎসা শেষে শিশুটির অবস্থা আশঙ্কাজনক হলে ডাক্তার তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সেও অবস্থার উন্নতি না হওয়ায় শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন এবং অবস্থা গুরুতর। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল চালকের বাড়ি বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে। ঘটনার পর স্থানীয়রা চালককে আটক করে রেখেছেন।
এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত তদন্ত ও আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়েছেন।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শুরুতে ৩৭৫৬৭ টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদানের জন্য চূড়ান্ত করা হয়েছে – সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন

গোলাপনগরে শিশুকে চাপা, চালক আটক

আপডেট সময় ০৬:৩১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫