ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক Logo ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক Logo ভোটকেন্দ্রে অনিয়ম হলে কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার Logo হাতিরঝিলে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান: বিদেশি রিভলবার, গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার। Logo গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭ জন Logo ২০২৬ সালে হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন – প্রেস ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা Logo সহিংসতা প্রতিরোধ, নতুন আইন ও ভাতা বৃদ্ধি: ১৬ মাসের হিসাব দিলেন শারমীন এস মুরশিদ Logo দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ Logo সংসদ সদস্য প্রার্থীদের কাছে সাতক্ষীরা উন্নয়ন দাবি Logo কেরানীগঞ্জে নিমতলায় ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক দুর্ঘটনা: এক ব্যক্তি নিহত

টানা বৃষ্টিতে প্লাবনের শঙ্কা মধ্যনগরে, প্রস্তুত রয়েছে প্রশাসন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • ৫৭৯ বার পড়া হয়েছে
মোঃ কাইয়ুম বাদশাহ: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় টানা বর্ষণে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বিগত কয়েকদিনের লাগাতার বৃষ্টিপাত ও দমকা হাওয়ায় বেশ কয়েকটি স্থানে গাছ উপড়ে পড়ার পাশাপাশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃষ্টির এই ধারা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। ফলে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
জরুরি নির্দেশনা ও হেল্পলাইন চালু বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। একই সঙ্গে চালু করা হয়েছে একাধিক সহায়তা হেল্পলাইন নম্বর। যে কোনো জরুরি পরিস্থিতিতে নিচের নম্বরগুলোতে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে:
📞 শামসুদ্দোহা – ০১৭১৮-০৪৪৪৪৯
📞 মোঃ নানু মিয়া – ০১৭১৮-৬৩০৯৮১
📞 আবুল হাসান – ০১৭১৭-৯১৭৫৪৫
এছাড়াও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সঙ্গেও যোগাযোগ করা যাবে এবং প্রয়োজন হলে ৩৩৩ নম্বরে কল করেও সরকারি সহায়তা পাওয়া যাবে।
প্রশাসন সর্বদা প্রস্তুত: ইউএনও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন –
“বন্যা পরিস্থিতি আমাদের নজরে রয়েছে। সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। কোথাও পানি বৃদ্ধির লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে জানাতে হবে, যাতে দ্রুত সহায়তা পাঠানো যায়।”
তিনি আরও বলেন,
“আমরা চাই মানুষ আতঙ্কিত না হয়ে সচেতন থাকুক। প্রয়োজনে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন এবং একে অপরকে সহযোগিতা করুন।”
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

টানা বৃষ্টিতে প্লাবনের শঙ্কা মধ্যনগরে, প্রস্তুত রয়েছে প্রশাসন

আপডেট সময় ০১:৩৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫