ঢাকা ০১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গণভোট ও নির্বাচনের জন্য আমাদের সকল প্রস্তুতি রয়েছে – উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান Logo গণভোটে ঐক্যমত (হ্যাঁ) রাষ্ট্র সংস্কার এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে মালয়শিয়ায় সর্বদলীয় আলোচনা সভা অনুষ্ঠিত। Logo পুরুষ–নারীর কিচ্ছা : এলো নির্বাচনি ইচ্ছা ।। সম্পাদক  সৈয়দা রাশিদা বারী Logo আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে Logo মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫ এর গেজেট প্রকাশ Logo মধ্যনগর থানা ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে দুইজন গ্রেপ্তার। Logo ইতালি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে সমর্থন করে, জুলাই সনদ: উপমন্ত্রী Logo হারিয়ে যাওয়া ১০৫টি মোবাইল ফোন জিডি মূলে উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ Logo ভারত বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিচ্ছে Logo দেশের দুই জেলায় পাটের অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান

ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে পদক্ষেপ নেয়া হয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:১৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ৫৮৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ঢাকা (০৩ জুন, ২০২৫ খ্রি.) সাধারণ মানুষের ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। উপদেষ্টা আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে পরিবহণ মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে এ সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ঈদ যাত্রায় ফিটনেসবিহীন কোনো গাড়ি চলতে দেয়া হবে না এবং ডাকাতি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, অনেক সময় দেখা যায় ফিটনেসবিহীন গাড়িগুলো মালিকপক্ষ রং-চং করে রাস্তায় নামান৷ রং-টং দিয়ে ফিটনেসবিহীন কোনো গাড়ি কোনো অবস্থায় রাস্তায় চলতে দেয়া হবে না৷ তিনি আরও বলেন, ঈদ যাত্রায় ডাকাতি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পরিবহণে যাত্রী উঠানো প্রতিটি স্টপেজ থেকেই সকল যাত্রীদের ছবি তুলতে হবে। অনেক সময় যাত্রীর ছদ্মবেশে অনেক ডাকাত বাসে উঠে পড়ে৷ এ সমস্যা এড়াতে দূরপাল্লার সকল পরিবহণে যাত্রীদের ছবি নেয়া হবে৷ বাসের প্রথম স্টপেজ থেকে শেষে স্টপেজ পর্যন্ত যারা উঠবে সকলের ছবি নিতে হবে৷ উপদেষ্টা বলেন, প্রতিটি বাসে তিনজন করে স্টাফ থাকে৷ যদি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্ভাবনা থাকে তাহলে তারা সাথে সাথেই মালিকপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করবে৷

লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, ঈদের মৌসুমে অনেক সময় অনেক অদক্ষ ড্রাইভার দিয়েও বাস চালানো হয়। যার ফলে অনেক দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, আমরা বাস মালিকপক্ষকে অনুরোধ করেছি যাতে করে কোনো অদক্ষ ড্রাইভার কোনভাবেই যেন বাস চালাতে না পারে৷

গত ঈদে সাধারণ মানুষ নির্বিঘ্নে ঈদ যাত্রা করতে পেরেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এবারের ঈদ যাত্রাও নির্বিঘ্ন ও নিরাপদ হবে বলে আমরা আশা করছি। তিনি বলেন, গত ঈদযাত্রায় যাওয়ার সময় সরকার নির্ধারিত ভাড়া নেয়া হয়েছে। কিন্তু ফেরার পথে অল্প কিছু জায়গায় এর ব্যত্যয় ঘটেছে৷ উপদেষ্টা বলেন, এবার যেন আসা-যাওয়ার পথে সরকার নির্ধারিত ভাড়ার হার সঠিকভাবে অনুসরণ করা হয় সেজন্য এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে এবং মালিকপক্ষ আমাদের আশ্বাস দিয়েছে তারা সরকার নির্ধারিত ভাড়া থেকে বেশি ভাড়া আদায় করবে না৷

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মানুষের জানমালের নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সকল ছুটি বাতিল করা হয়েছে৷ ঢাকা সহ সারা দেশে পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে এবং তারা পুরোপুরি সজাগ রয়েছে৷ পুলিশের জন্য শুধুমাত্র জরুরি ছুটি রাখা হয়েছে, বাকি সকল ছুটি বাতিল করা হয়েছে৷

ব্রিফিংকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, আইজিপি বাহারুল আলম বিপিএম, পরিবহন সেক্টরের মালিক-শ্রমিক পরিষদের সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোট ও নির্বাচনের জন্য আমাদের সকল প্রস্তুতি রয়েছে – উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে পদক্ষেপ নেয়া হয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ১২:১৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫