ঢাকা ০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আগামী পাঁচ বছরের ভবিষ্যৎ নির্ভর করছে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার ওপর – আলী ইমাম মজুমদার Logo গণভোট ও নির্বাচনের জন্য আমাদের সকল প্রস্তুতি রয়েছে – উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান Logo গণভোটে ঐক্যমত (হ্যাঁ) রাষ্ট্র সংস্কার এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে মালয়শিয়ায় সর্বদলীয় আলোচনা সভা অনুষ্ঠিত। Logo পুরুষ–নারীর কিচ্ছা : এলো নির্বাচনি ইচ্ছা ।। সম্পাদক  সৈয়দা রাশিদা বারী Logo আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে Logo মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫ এর গেজেট প্রকাশ Logo মধ্যনগর থানা ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে দুইজন গ্রেপ্তার। Logo ইতালি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে সমর্থন করে, জুলাই সনদ: উপমন্ত্রী Logo হারিয়ে যাওয়া ১০৫টি মোবাইল ফোন জিডি মূলে উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ Logo ভারত বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিচ্ছে

এক লক্ষ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ৫৫৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি, ঢাকা, ০৩ জুন ২০২৫ খ্রি. রাজধানীর পল্টন এলাকা থেকে এক লক্ষ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ সাগর (৩০) ২। মোঃ আল আমিন হাওলাদার (২৮) ও ৩। বাবু মাতব্বর (৫৪)।

সোমবার (২ জুন ২০২৫ খ্রি.) সন্ধ্যা আনুমানিক ৭:৩০ ঘটিকায় পল্টন থানাধীন গুলিস্থান শপিং কমপ্লেক্সের সামনে অভিযান পরিচালনা করে জাল নোটসহ তাদের গ্রেফতার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, ডিবি ওয়ারী বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধ টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, কতিপয় ব্যক্তি জাল নোট নিজ হেফাজতে রেখে বিক্রয় করার উদ্দেশে পল্টন থানাধীন গুলিস্থান শপিং কমপ্লেক্সের সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে টিমটি সেখানে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সাগর, আল আমিন ও বাবুকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে এক লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্টন থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

ডিবি সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরণের জাল নোট রাজধানীসহ বাংলাদেশের বিভিন্ন জেলার দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রয় করে আসছিলো। তারা আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বিপুল পরিমাণ জাল নোট বিক্রয় করার পরিকল্পনা করছিলো মর্মে জানা যায়।

রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত মোঃ সাগরের বিরুদ্ধে শাহআলী থানায় একটি ও আল আমিনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি, পটুয়াখালীর দশমিনা থানায় দুইটি, শ্যামপুর থানায় একটি এবং বাবু মাদবরের বিরুদ্ধে জিএমপির টঙ্গী পূর্ব থানায় একটি জাল নোট তৈরির অপরাধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগামী পাঁচ বছরের ভবিষ্যৎ নির্ভর করছে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার ওপর – আলী ইমাম মজুমদার

এক লক্ষ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

আপডেট সময় ১২:২৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫