ঢাকা ১১:০৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের শান্তিরক্ষীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ Logo বৈজ্ঞানিকভাবে মাছ চাষ খাদ্য নিরাপত্তায় নতুন সম্ভাবনা সৃষ্টি করছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo উপকূল শুধু দুর্যোগের ক্ষেত্র নয়, অর্থনীতির বড় চালিকাশক্তি: জাতীয় উপকূল সম্মেলনে – হোসেন জিল্লুর রহমান Logo ভূমি জটিলতার মূল কারণ দ্বৈত নিয়ন্ত্রণ ব্যবস্থা: সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ Logo থাই রাষ্ট্রদূতের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ Logo ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের সনাক্ত করা হয়েছে: ডিএমপি Logo হর্নের মাধ্যমে শব্দদূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে পুলিশ সার্জেন্টদের প্রতি পরিবেশ উপদেষ্টার আহ্বান Logo ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ Logo নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ Logo বাংলাদেশে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জাতিসংঘ সংস্থাসমূহের সহযোগিতার আশ্বাস

পুলিশকে জ্ঞান-বিজ্ঞানে আধুনিক করা হচ্ছে : আইজিপি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৩২:৫০ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
  • ৬৩১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বলেছেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশকে আধুনিক জ্ঞান-বিজ্ঞান এবং অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ করে গড়ে তোলা হচ্ছে ।

আইজিপি আজ বুধবার (০৩ আগস্ট ২০২৪) বিকালে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ-এ ইন্টারন্যাশনাল পুলিশ রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার (আইপিআরআইসি) উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ এর রেক্টর ড. ‌ মল্লিক ফখরুল ইসলাম বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত আইজিগণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকবৃন্দ এবং কলেজের ফ্যাকাল্টিগণ উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ স্মার্ট‌‌‌ বাংলাদেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। স্মার্ট বাংলাদেশের জন্য প্রয়োজন স্মার্ট পুলিশিং। স্মার্ট পুলিশিং গড়ার ক্ষেত্রে আইপিআরআইসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, আইপিআরআইসি গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে আলোকবর্তিকা হিসেবে কাজ করবে, যা বাংলাদেশ পুলিশের ক্রমাগত শিক্ষা ও অভিযোজনের পথ দেখাবে।

ড. মল্লিক ফখরুল ইসলাম বিপিএম, পিপিএম বলেন, আইপিআরআইসি বিশ্বব্যাপী পুলিশিংয়ের ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবন নিয়ে কাজ করবে। তিনি বলেন, পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সহযোগী হিসেবে কাজ করছে। আইপিআরআইসি প্রতিষ্ঠা এক্ষেত্রে সহযোগিতা ও সমন্বয়ের নতুন দিগন্ত উন্মোচন করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের শান্তিরক্ষীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ

পুলিশকে জ্ঞান-বিজ্ঞানে আধুনিক করা হচ্ছে : আইজিপি

আপডেট সময় ০৩:৩২:৫০ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪