ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নতুন অন্তর্বর্তী সরকার এলে ভোটে যেতে প্রস্তুত আওয়ামী লীগ Logo শিক্ষিত তরুণদের ওপর সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা  Logo মুন্সীগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে চেকপোস্ট ডিউটি জোরদার Logo নবাবগঞ্জে বিশেষ অভিযানে হেরোইন ও ইয়াবাসহ পলাতক আসামি গ্রেফতার Logo বরগুনা জেলায় একযোগে চেকপোস্ট, আইনশৃঙ্খলা কড়া নজরদারিতে Logo পাথরঘাটায় বিশেষ অভিযানে ৮ জন গ্রেফতার এবং ৮ টি গাড়ি আটক Logo আশ্রয় প্রতিদিনের সম্পাদক বেলায়েত হোসেন টিপু’র মৃত্যুতে   কবির নেওয়াজ রাজ গভীর শোকাহত Logo হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই – উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ Logo আইসিসি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের পর যে সিদ্ধান্ত নিলো বাংলাদেশ Logo অনুষ্ঠিত হয় মাস্টারক্লাস, যা অংশগ্রহণকারীদের জন্য ছিল অত্যন্ত শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক।

প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিতের দেশপ্রেম, সময়ানুবর্তিতা ও আইনের প্রতি আনুগত্য প্রদর্শণের আহ্বান গণপূর্ত মন্ত্রীর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৪০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
  • ৬৩০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিতদের দেশপ্রেম, সময়ানুবর্তিতা, জনগণ ও আইনের প্রতি আনুগত্য এবং সরকারের নীতি-দর্শনের প্রতি অকুণ্ঠ সমর্থনের আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বুধবার (৩ জুলাই) রাজধানীর শাহবাগে অবস্থিত বিসিএস প্রশাসন একাডেমিতে ১৩১, ১৩২, ১৩৩ এবং ১৩৪তম আইন ও প্রশাসন কোর্সের তৃতীয় মেস রজনী,’ বাদল দিনের প্রথম কদম ফুল ‘ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, যে আবেগ ও অনুভূতি মুক্তিযুদ্ধের চেতনার সাথে মিশে আছে তা আমাদের অনুধাবন করতে হবে। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে, যে লক্ষ্য অর্জনের জন্য ত্রিশ লক্ষ শহিদ জীবন উৎসর্গ করেছেন এবং ২ লক্ষ মা বোন সম্ভম হারিয়েছেন সেই লক্ষ্য অর্জনের জন্য আমাদের সর্বশক্তি দিয়ে কাজ করতে হবে। সময়ের কাজ সময়ে সম্পন্ন করতে হবে, সিদ্ধান্ত গ্রহণে অহেতুক বিলম্ব করা যাবেনা এবং জনগণের প্রতি আনুগত্য থাকতে হবে। তিনি আরো বলেন, প্রত্যেক সরকারের কিছু নীতি-দর্শন থাকে। সেই নীতি- দর্শনের প্রতি কর্মকর্তাদের অকুন্ঠ সমর্থন থাকতে হবে। সরকারের সকল কর্মসূচি যথাযথ বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। একটি বৈষম্যহীন সমাজ, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, অসম্প্রদায়িক সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার যে লক্ষ্য নিয়ে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, ক্ষুধা, দারিদ্র্য, অশিক্ষা ও কুসংস্কার এর অবসান ঘটিয়ে আমাদেরকে সেই লক্ষ্য অর্জন করতে হবে। প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী বিসিএস প্রশাসন ক্যাডারের এই নবীন কর্মকর্তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমি বিশ্বাস করি- জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন, রূপকল্প ২০৪১ ও ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ বাস্তবায়ন এবং তথ্যপ্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সেবা প্রদানের জন্য এই নিবিড় প্রশিক্ষণ আপনাদেরকে আরো যোগ্য, দক্ষ, আত্মবিশ্বাসী ও আত্মপ্রত্যয়ী হিসেবে গড়ে তুলবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োচিত, সাহসী, গতিশীল এবং দূরদর্শী নেতৃত্বে প্রতিষ্ঠিত নাগরিকবান্ধব ও জবাবদিহিমূলক স্মার্ট জনপ্রশাসন চতুর্থ শিল্প বিপ্লবের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার, স্মার্ট নাগরিক ও স্মার্ট সমাজ বিনির্মাণে আসন্ন চ্যালেঞ্জসমূহ স্মার্টলি মোকাবেলা করবে। বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর ও সরকারের সচিব ড. মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে কোর্স ম্যানেজমেন্ট টিমের সদস্যবৃন্দ, একাডেমিক কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং চলমান প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন অন্তর্বর্তী সরকার এলে ভোটে যেতে প্রস্তুত আওয়ামী লীগ

প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিতের দেশপ্রেম, সময়ানুবর্তিতা ও আইনের প্রতি আনুগত্য প্রদর্শণের আহ্বান গণপূর্ত মন্ত্রীর

আপডেট সময় ১১:৪০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪