ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা

গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড শুধু একটি পুরস্কার নয়, এটি একটি দৃষ্টিভঙ্গির প্রকাশ—উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৫০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ৫৫৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ঢাকা, ২৪ জুন ২০২৫ খ্রিষ্টাব্দ, দেশের শিল্পখাতকে পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ৩০টি শিল্পপ্রতিষ্ঠানকে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করা হয়েছে। আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এই পুরস্কার বিতরণ করেন।

উপদেষ্টা বলেন, “গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড শুধু একটি পুরস্কার নয়, এটি একটি দৃষ্টিভঙ্গির প্রকাশ। আমরা চাই শিল্পখাত উৎপাদনের পাশাপাশি পরিবেশ ও শ্রমিক কল্যাণে অগ্রণী ভূমিকা রাখুক।” তিনি বলেন, এই পুরস্কার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বাংলাদেশের অঙ্গীকারের প্রতিফলন। ১৬টি শিল্প সেক্টরের ৭২টি প্রতিষ্ঠান থেকে পরিবেশগত ব্যবস্থাপনা, শ্রমিক সুবিধা, নিরাপত্তা ও উদ্ভাবনী কার্যক্রমের ভিত্তিতে ৩০টি প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। কলকারখানা পরিদর্শন অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত কমিটি সরেজমিন পরিদর্শনের মাধ্যমে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে।

উপদেষ্টা শ্রমিক-মালিক সমন্বয়ের গুরুত্ব তুলে ধরে বলেন, “শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তাদের মজুরি পরিশোধ করতে হবে। অনেক শিল্পপ্রতিষ্ঠানের মালিক তার শ্রমিকদের সন্তানের মতো দেখেন, যা প্রশংসনীয়।” তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আইএলওর নীতিমালা অনুসরণেরও তাগিদ দেন। বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত শিল্পপ্রতিষ্ঠানসমূহ ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় অসামান্য অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপদেষ্টা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির ওপরও জোর দেন। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো দেশের অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানের জন্য অনুপ্রেরণা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা। তিনি বলেন, “গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড বাংলাদেশের শিল্পখাতকে বিশ্বমানে পৌঁছে দেবে।”

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শুধু পরিবেশবান্ধব শিল্পকে উৎসাহিত করছে না, বরং আন্তর্জাতিক শ্রম মানদণ্ড বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর সাফল্যকে দেশের জন্য গর্বের বিষয় হিসেবে আখ্যায়িত করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান। এছাড়াও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব:) আব্দুল হাফিজ, ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের সহ-সভাপতি ও শ্রমিক প্রতিনিধি আনোয়ার হোসেন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি ও টিসিসি সহসভাপতি মো: আরদাশির কবিরসহ আইএলও এর প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড শুধু একটি পুরস্কার নয়, এটি একটি দৃষ্টিভঙ্গির প্রকাশ—উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন

আপডেট সময় ০৫:৫০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫