ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার Logo রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম Logo পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম Logo মানবিকতার পথে রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন, ৭০০ ব্যাগ রক্তদান ও ১০০০ ডোনারের মাইলফলক স্পর্শ Logo মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী Logo প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন Logo বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক : এফবিসিসিআইকে কার্যকর, শক্তিশালী ও অরাজনৈতিক প্রতিষ্ঠানে রূপান্তরের ওপর জোর Logo কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী Logo জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে। – পানি সম্পদ মন্ত্রী Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ
মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এমজেএফ) ও বিশিষ্ট চিকিৎসকদের সহযোগিতায় দরিদ্র প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ৫৯৩ বার পড়া হয়েছে

কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা এলাকায় অবস্থিত এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর ) সকাল ১০টায় মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এমজেএফ)-এর উদ্যোগে এবং বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ আলহাজ্ব অধ্যাপক ডা. আব্দুল মালেক খান ও হৃদরোগ বিশেষজ্ঞ আলহাজ্ব অধ্যাপক ডা. এস এম আব্দুল ওহাবের সহযোগিতায় এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক শাহ আলম সিদ্দিকী শাহিনের সঞ্চালনায় মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক জনাবা মাসুমা সেরমিজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব জামায়াতের সদস্য ও বিদ্যালয়ের অভিভাবক মাওলানা আশরাফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এমজেএফ)-এর কোষাধ্যক্ষ ও অবসরপ্রাপ্ত শিক্ষক মোহর আলী, ডিএফই শাহনিমা আক্তার, এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফুল হক, মো. আরিফ, হোসেন আব্দুল্লাহ, আবুল কাশেম, রহিমা খাতুন, মেহেরুন ও শরিফাসহ বিদ্যালয়ের অভিভাবক ও সুবিধাভোগীরা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও তারা এখনও নানা ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। তাদের সার্বিক উন্নয়ন ও অধিকার নিশ্চিত করতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, আলহাজ্ব অধ্যাপক ডা. এস এম আব্দুল ওহাব এবং আলহাজ্ব অধ্যাপক ডা. আব্দুল মালেক খান দীর্ঘদিন ধরে এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আর্থিক, চিকিৎসা ও নানাবিধ সহযোগিতা প্রদান করে আসছেন, যা অত্যন্ত প্রশংসনীয়।

অনুষ্ঠানে মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম তার বক্তব্যে বলেন, “বিদ্যালয় প্রতিষ্ঠার শুরু থেকেই আলহাজ্ব অধ্যাপক ডা. এস এম আব্দুল ওহাব ও আলহাজ্ব অধ্যাপক ডা. আব্দুল মালেক খান নিয়মিতভাবে সহযোগিতা করে আসছেন। পাশাপাশি দেশ-বিদেশে অবস্থানরত অনেক দানশীল ব্যক্তি এই বিদ্যালয়ের দীর্ঘ পথচলায় সহযাত্রী হিসেবে পাশে রয়েছেন।” তিনি সকল অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে দোয়া কামনা করেন।
অনুষ্ঠান শেষে দাতা ব্যক্তিদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার

মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এমজেএফ) ও বিশিষ্ট চিকিৎসকদের সহযোগিতায় দরিদ্র প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় ০২:০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫