ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা Logo জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা Logo প্রধান উপদেষ্টার নিকট ‘নজরদারি প্রযুক্তির সংগ্রহ ও ব্যবহার পর্যালোচনা কমিটি’র চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর Logo স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম ও ডিএমপি’র থানা পরিদর্শন Logo ভয়েস ফর জাস্টিস অবজারভার্স টিমের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ Logo বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবেন ৩৯৪ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ জন বিদেশী সাংবাদিক Logo প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ Logo শুভেচ্ছা’ ও ‘দ্রুত টিকেট’-এর যাত্রা শুরু Logo নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা
বাৎসরিক লভ্যাংশের অংশ হিসেবে শ্রম আইন অনুযায়ী ফাউন্ডেশনে আর্থিক অনুদান প্রদান।

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ২৫ লাখ টাকার চেক হস্তান্তর করল বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:০৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ৫৫১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে বাৎসরিক লভ্যাংশের চেক হস্তান্তর করেছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি। বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটি তাদের বাৎসরিক লভ্যাংশের ০.৫% হারে ১ কোটি ২৫ লক্ষ ৪০ হাজার ৩৯৪ টাকার চেক প্রদান করে।

আজ রবিবার (০৪ জানুয়ারি) শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন-এর কাছে তাঁর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এই চেক হস্তান্তর করেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

এ উপলক্ষে উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেন, “শ্রমিকদের সার্বিক কল্যাণে প্রতিষ্ঠানগুলোর এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এই আর্থিক সহায়তা প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও উল্লেখ করেন যে এই তহবিল থেকে প্রাপ্ত অর্থ দুস্থ ও মৃত শ্রমিকদের পরিবারকে আর্থিক সহায়তা, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং জরুরি চিকিৎসা সেবার খাতে ব্যবহার করা হবে।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবল পিএলসি এর মহাব্যবস্থাপক তারঘীবুল ইসলাম উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

বাৎসরিক লভ্যাংশের অংশ হিসেবে শ্রম আইন অনুযায়ী ফাউন্ডেশনে আর্থিক অনুদান প্রদান।

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ২৫ লাখ টাকার চেক হস্তান্তর করল বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি

আপডেট সময় ০৭:০৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬