ঢাকা ০১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাংলাদেশ–দক্ষিণ কোরিয়ার মধ্যে  দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত Logo বাংলাদেশ–ইউরোপীয় ইউনিয়নের দ্বিপাক্ষিক বৈঠক: বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের আশাবাদ Logo রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে— মশককর্মীদের উদ্দেশ্যে ডিএনসিসি প্রশাসক Logo ওমরাহ করতে সৌদি আরবে পৌছেছেন নাহিদ ইসলাম Logo সমাজকল্যাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo বাউফলে স্কুল ফিডিং কার্যক্রম উদ্বোধন Logo পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে এডিবি কান্ট্রি ডিরেক্টর এর সাক্ষাৎ Logo ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) Logo প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ Logo যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ-শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী
প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের বই শতভাগ বিতরণ; মাধ্যমিক স্তরে অবশিষ্ট বই আগামী ১৫ জানুয়ারির মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা।

২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিতরণের সর্বশেষ অগ্রগতি নিয়ে তথ্য বর্ণনা করা হলো

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:১৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ৫৫৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : ৩ জানুযারি ২০২৬ পর্যন্ত সংগৃহীত তথ্য অনুযায়ী, মাধ্যমিক ও প্রাথমিক স্তরের মোট পাঠ্যবইয়ের গড়ে ৮৪.৭৮ শতাংশ সরবরাহ সম্পন্ন হয়েছে। উল্লেখ্য যে, ২০২৬ শিক্ষাবর্ষের জন্য সর্বমোট ৩০ কোটি ২ লাখ ৫৫ হাজার ১৫৪টি পাঠ্যপুস্তক মুদ্রণের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলমান রয়েছে।

ইতিমধ্যেই প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের জন্য নির্ধারিত ৮ কোটি ৫৯ লাখ ৩০ হাজার ৮৮০টি পাঠ্যপুস্তক শতভাগ মুদ্রণ শেষে মহান বিজয় দিবসের প্রাক্কালে দেশের সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হয়েছে। এর ফলে ১ জানুযারিতে প্রাথমিক স্তরের সকল শিক্ষার্থী এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫টি ভাষায় মুদ্রিত পুস্তক শিক্ষার্থীদের হাতে পৌঁছানো সম্ভব হয়েছে। ইবতেদায়ি ও ব্রেইল পদ্ধতির পাঠ্যপুস্তক সরবরাহ কার্যক্রমও প্রায় শতভাগের কাছাকাছি পৌঁছেছে, যা দ্রুততম সময়ের মধ্যে পুরোপুরি সম্পন্ন হবে।

বর্তমানে মাধ্যমিক (৬ষ্ঠ-৯ম শ্রেণি) ও ইবতেদায়ি স্তরের ২১,৪৩,২৪,২৭৪টি পাঠ্যপুস্তকের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, এই স্তরের ৮৮.৫০ শতাংশ বইয়ের মুদ্রণ এবং ৮১.৬০ শতাংশ বইয়ের প্রি-ডেলিভারি ইন্সপেকশন (PDI) সম্পন্ন হয়েছে। সরবরাহের ক্ষেত্রে এখন পর্যন্ত মোট ৭৮.৬৯ শতাংশ বই শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হয়েছে। এর মধ্যে ইবতেদায়ি স্তরের ৯৬.১৬%, ৯ম শ্রেণিতে ৮৭.৯৬%, ৬ষ্ঠ শ্রেণিতে ৮৫.৬১%, ৭ম শ্রেণিতে ৬৮.৬৯% এবং ৮ম শ্রেণির ৫৪.৭৬% সরবরাহ সম্পন্ন হয়েছে।

সকল শিক্ষার্থীদের নিকট পাঠ্যপুস্তকের অনলাইন ভার্সন পৌঁছে দেয়ার জন্য এনসিটিবির ওয়েবসাইটে (www.nctb.gov.bd) সকল স্তরের সকল বই অর্থাৎ মোট ৬৪৭টি পাঠ্যপুস্তকের অনলাইন সংস্করণ গত ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখে আপলোড করা হয়েছে। মুদ্রণ প্রতিষ্ঠানগুলোর সাথে চুক্তির মেয়াদ ৩ ফেব্রুযারি পর্যন্ত থাকলেও, সঠিক পরিকল্পনা ও যথাযথ তদারকির মাধ্যমে বর্তমানে কাজের যে অগ্রগতি হয়েছে তাতে আগামী ১৫ জানুযারির মধ্যেই মাধ্যমিক ও কারিগরি স্তরের অবশিষ্ট সকল বই সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ–দক্ষিণ কোরিয়ার মধ্যে  দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের বই শতভাগ বিতরণ; মাধ্যমিক স্তরে অবশিষ্ট বই আগামী ১৫ জানুয়ারির মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা।

২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিতরণের সর্বশেষ অগ্রগতি নিয়ে তথ্য বর্ণনা করা হলো

আপডেট সময় ০৭:১৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬