ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক Logo ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক Logo ভোটকেন্দ্রে অনিয়ম হলে কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার Logo হাতিরঝিলে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান: বিদেশি রিভলবার, গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার। Logo গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭ জন Logo ২০২৬ সালে হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন – প্রেস ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা Logo সহিংসতা প্রতিরোধ, নতুন আইন ও ভাতা বৃদ্ধি: ১৬ মাসের হিসাব দিলেন শারমীন এস মুরশিদ Logo দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ Logo সংসদ সদস্য প্রার্থীদের কাছে সাতক্ষীরা উন্নয়ন দাবি Logo কেরানীগঞ্জে নিমতলায় ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক দুর্ঘটনা: এক ব্যক্তি নিহত
বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সন্দেহজনক ঘোরাফেরার সময় আটক ইনামে হামীমের কাছ থেকে উদ্ধার তিনটি এনআইডি ও পাঁচটি চেক বই।

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৩৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ৫৫১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় আটক ইনামে হামীমকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৫ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে গুলশান থানায় দায়ের করা প্রতারণা ও জাল-জালিয়াতি মামলায় এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শুনানির সময় আসামির কাছ থেকে উদ্ধার হওয়া একাধিক জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রাখার কারণ জানতে চাইলে আদালতে হামীম বলেন, একটি আমার আসল এনআইডি, আর অন্য দুটি গার্লফ্রেন্ড নিয়ে হোটেলে যাওয়ার উদ্দেশ্যে তৈরি করেছিলাম।

তিনি আরও বলেন, তারেক রহমানকে দেখার জন্য আমি কার্যালয়ের সামনে গিয়েছিলাম।

এর আগে গুলশান থানা-পুলিশ ইনামে হামীমকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ সূত্র জানায়, রোববার(৫ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে গুলশানের ৮৬ নম্বর রোডে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সন্দেহজনকভাবে অবস্থান করার সময় চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ) তাকে আটক করে। পরে পুলিশে খবর দিলে গুলশান থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে জিজ্ঞাসাবাদ করে।

জিজ্ঞাসাবাদের সময় তার কথাবার্তায় অসংলগ্নতা দেখা দিলে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে তিনটি এনআইডি কার্ড এবং পাঁচটি ভিন্ন ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়। এ ঘটনায় গুলশান থানায় প্রতারণা ও জাল-জালিয়াতির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করলে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এর বিরোধিতা করেন। তিনি বলেন, তারেক রহমানকে দেখার ইচ্ছা থাকলে গভীর রাতে একাধিক এনআইডি ও চেক বই নিয়ে ওই এলাকায় ঘোরাফেরা করার কোনো যুক্তি নেই। রিমান্ডে নিলে প্রকৃত তথ্য উদ্ঘাটন সম্ভব হবে।

ওসমান হাদির খুনি ফয়সাল কোথায়, জানালেন ডিবিপ্রধান
রিমান্ড আবেদনে পুলিশ জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আসামি কোনো ধরনের নাশকতা বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিলেন কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। নিজের ছবি ব্যবহার করে একাধিক এনআইডি বহন করা গুরুতর অপরাধ উল্লেখ করে মামলার রহস্য উদ্ঘাটনে নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তার কথা বলা হয়।

জনপ্রিয় সংবাদ

ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সন্দেহজনক ঘোরাফেরার সময় আটক ইনামে হামীমের কাছ থেকে উদ্ধার তিনটি এনআইডি ও পাঁচটি চেক বই।

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে

আপডেট সময় ০৭:৩৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬