
করিমগঞ্জ : করিমগঞ্জ থানার এসআই আব্দুল আলীম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের যৌথ অভিযানে করিমগঞ্জ থানাধীন নিয়ামতপুরের দেওপুর কাজলাহাটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এই অভিযানে ৩৩৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রয় থেকে অর্জিত ৩৯,৮৮৫ টাকা নগদ উদ্ধার করা হয়। এছাড়া চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় এবং মামলা দায়েরের পর তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, এই ধরনের যৌথ অভিযান মাদক প্রবাহ বন্ধ ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নিজস্ব সংবাদ : 






















