ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সংস্কার পরিষদ না করে সৃষ্ট সংকটের পরিণতি বিএনপি সরকারকে ভোগ করতে হবে: নাহিদ ইসলাম Logo শিল্প খাতে সহযোগিতা বাড়াতে জাপানের সাথে আলোচনা জোরদার Logo নীলফামারীতে বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলমের Logo পহেলা বৈশাখে উদ্বোধন হচ্ছে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি – কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ Logo ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরী করা হবে – সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন Logo মধ্যনগরের উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তার বদলিজনিত বিদায় ও নতুন কর্মকর্তার যোগদান সম্পন্ন। Logo দেশের অর্থনীতির প্রাণ হচ্ছে এসএমই ও এমএসএমই খাত : এসএমই বৈশাখী মেলা উদ্বোধন অনুষ্ঠানে শিল্পমন্ত্রী Logo ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে পৃথক অভিযানে ৭০ লক্ষাধিক টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে বিজিবি Logo তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬৪ জন গ্রেফতার Logo ৫০ লক্ষ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির গুলশান থানা পুলিশ
গণভোট ২০২৬ সফল করতে ‘হ্যাঁ’ ভোটে রায় দেওয়ার আহ্বান পার্বত্য উপদেষ্টার

সংবিধান যেন কেউ বিকৃত করতে না পারে, সেজন্যই এ পরিবর – সুপ্রদীপ চাকমা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৩৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ৫৭৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, আমরা এমন একটি স্থায়ী পরিবর্তন চাই যাতে ভবিষ্যতে কেউ আর ইচ্ছামতো সংবিধানকে বিকৃত করতে না পারে। দেশের চাবি এখন আপনাদের হাতে। নিজেদের আকাঙ্ক্ষা পূরণে এবং একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সবাইকে ‘হ্যাঁ’ ভোটে রায় দেওয়ার আহ্বান জানাই।

আজ খাগড়াছড়ি জেলা টাউন হলে আয়োজিত ‘গণভোট ২০২৬: দেশের চাবি আপনার হাতে’ প্রতিপাদ্য সামনে রেখে ভোটার উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এ দেশকে মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এবং ধর্মীয় সম্প্রীতির এক অনন্য উদাহরণ হিসেবে গড়ে তুলতে হবে। ক্ষমতার টানাটানি বন্ধ করে একটি স্থিতিশীল রাষ্ট্র কাঠামো তৈরির লক্ষ্যেই এই গণভোটের আয়োজন। জুলাই বিপ্লবে যেভাবে এদেশের মানুষ দায়িত্বশীল ভূমিকা রেখেছিল, তেমনি এই গণভোটও তারা সার্থক করে তুলবে।
উপদেষ্টা উপস্থিত সবাইকে জুলাই সনদের ১১টি পয়েন্ট মনে রাখার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একই সাথে অনুষ্ঠিত হচ্ছে, যা রাষ্ট্র সংস্কারের একটি ঐতিহাসিক সুযোগ।

সভায় জানানো হয়, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী খাগড়াছড়ি জেলা ও রামগড় তথ্য অফিসের মাধ্যমে সাধারণ ভোটারদের সচেতন করতে নিয়মিত প্রচারণা কার্যক্রম চলমান রয়েছে।
সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক আনোয়ার সাদাত। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মনিরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ এবং খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যসহ আরো অনেকে।

জনপ্রিয় সংবাদ

সংস্কার পরিষদ না করে সৃষ্ট সংকটের পরিণতি বিএনপি সরকারকে ভোগ করতে হবে: নাহিদ ইসলাম

গণভোট ২০২৬ সফল করতে ‘হ্যাঁ’ ভোটে রায় দেওয়ার আহ্বান পার্বত্য উপদেষ্টার

সংবিধান যেন কেউ বিকৃত করতে না পারে, সেজন্যই এ পরিবর – সুপ্রদীপ চাকমা

আপডেট সময় ০৪:৩৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬