ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেফতার Logo অসাম্প্রদায়িক চেতনায় নতুন বছর সাজানোর আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর Logo দুর্ঘটনায় আহত ইউএইচএফপিও ডা. শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার Logo বাংলা একাডেমির যৌথ উদ্যোগে সাত দিনব্যাপী ‘বৈশাখী মেলা ১৪৩৩’-এর উদ্বোধন Logo মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানস্থলের নিরাপত্তায় বিজিবি মোতায়েন Logo বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজধানী ঢাকায় বৈশাখী শোভাযাত্রার আয়োজন করেছে। Logo ঐতিহাসিক আহসান মঞ্জিলে ডিএসসিসির বর্ণাঢ্য বর্ষবরণ: পরিচ্ছন্ন ও তিলোত্তমা ঢাকা গড়ার অঙ্গীকার Logo শিশু বিকাশে জেলা পর্যায় পর্যন্ত শিশু একাডেমি সম্প্রসারণের কৃতিত্ব জিয়াউর রহমানের: মন্ত্রী জাহিদ হোসেন Logo ঐক্য চাই বিভেদ চাই না, ঐক্যের মাধ্যমেই বিশ্বের দরবারে মাথা তুলে দাড়াতে চাই’-মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। Logo বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চতে ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
গণভোট ২০২৬ সফল করতে কক্সবাজারে জনসচেতনতামূলক সভায় উপদেষ্টার আহ্বান

জনতা হ্যাঁ ভোট, জুলাই সনদ ও নতুন বাংলাদেশের পক্ষে’ – স্থানীয় সরকার উপদেষ্টা 

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১৩:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ৫৭০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : শিল্প এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জনতা হ্যাঁ ভোট, জুলাই সনদ ও নতুন বাংলাদেশের পক্ষে।

তিনি বলেন, ছাত্র-শ্রমিক-জনতা যে লক্ষ্যে জীবন দিয়েছিলেন হাজার হাজার তরুণ যুবক, তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। সেই সনদের পক্ষে সব রাজনৈতিক দলই রয়েছে। সেই সনদের পক্ষেই আজকে গণভোট হতে যাচ্ছে বাংলাদেশকে বদলে দেয়ার জন্য।

উপদেষ্টা আদিলুর রহমান খান আজ (শনিবার) সকালে কক্সবাজারে ‘গণভোট ২০২৬ সংক্রান্ত জনসচেতনতামূলক সভা’য় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপদেষ্টা আদিলুর রহমান খান আরো বলেন,
‘দেশের মানুষ ১৫ বছর ভোট দিতে পারে নাই। দিনের ভোট রাতে হয়েছে। রাতে ব্যালট বাক্স ভর্তি হয়ে গেছে। ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে ভোট দেওয়া হয়ে গেছে। এই অবস্থা বদলাতেই ‘হ্যাঁ’ ভোট দিতে হবে’।

কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরি হলে জেলা প্রশাসন আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আ. মান্নান।

কক্সবাজার জেলার নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে গণভোট ২০২৬ সংক্রান্ত জনসচেতনতামূলক সভা’য় আরো বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী; কক্সবাজারের পুলিশ সুপার এ এস এম সাজেদুর রহমান ও কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান। গণভোটের প্রচার-প্রচারণা কার্যক্রম নিয়ে বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসেন সজীব।

সভা শেষে উপদেষ্রজেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ভোটের গাড়ির কার্যক্রম উদ্বোধন করেন।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘সাধারণ মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে বলেই তারা হ্যাঁর পক্ষে অবস্থান নিয়েছে,যারা ফ্যাসিবাদকে সমর্থন করে তারা না এর পক্ষে প্রচার করবে, আর যারা জনগণের অধিকারের পক্ষে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, গুম,ক্রস ফায়ার চাই না তারাই হ্যাঁ-তে ভোট দিবে’।

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেফতার

গণভোট ২০২৬ সফল করতে কক্সবাজারে জনসচেতনতামূলক সভায় উপদেষ্টার আহ্বান

জনতা হ্যাঁ ভোট, জুলাই সনদ ও নতুন বাংলাদেশের পক্ষে’ – স্থানীয় সরকার উপদেষ্টা 

আপডেট সময় ১১:১৩:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬