
স্টাফ রিপোর্টার | ময়মনসিংহ : ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৯:৫৫ মিনিটে সদর থানাধীন বাসুদেব ইউনিয়নের উজানিসার এলাকা থেকে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। অভিযানে ৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে সংরক্ষণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন:
১. খাইরুল ইসলাম (২৮), পিতা- আবেদ আলী, মাতা- রাবেয়া খাতুন
২. নাঈম (২১), পিতা- মৃত মোঃ নজরুল ইসলাম, মাতা- মর্জিনা
৩. মোঃ আতিকুল ইসলাম (১৮), পিতা- মোঃ কামাল উদ্দিন, মাতা- আয়েশা খাতুন
সর্বসাং- পাড়াইল, থানা- কোতোয়ালি, জেলা- ময়মনসিংহ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিজস্ব সংবাদ : 




















