ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
রাতের আঁধারে আগুন, প্রায় ৪ লাখ টাকার ক্ষতি—ইচ্ছাকৃত অগ্নিসংযোগের অভিযোগ

মধ্যনগরের মাঝের ছড়ায় রহস্যজনক অগ্নিকাণ্ড, দোকানের সব মালামাল পুড়ে ছাই।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪০:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • ৫৪৮ বার পড়া হয়েছে
কাইয়ুম বাদশাহ, সুনামগঞ্জ (সিলেট) : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মাঝের ছড়া গ্রামে রবিবার ২২ মার্চ দিবাগত রাত ১২টার দিকে রহস্যজনক অগ্নিকাণ্ডে মোঃ শফিকুল ইসলামের দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

দোকানদারের তথ্য অনুযায়ী, দোকানে প্রায় ৩.৫–৪ লাখ টাকার মালামাল ছিল, এবং নগদ ৩২ হাজার টাকাসহ সবই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
দোকানদার মোঃ শফিকুল বলেন, “আমি রাতের সময় প্রায় ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। পরে এলাকাবাসী চিল্লাচিল্লি শুনে আমি দৌড়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। দোকানের ভিতরে বিদ্যুতিক বাতি জ্বলছিল এবং পাশে কাঠির মধ্যে কাপড় পেঁচানো অবস্থায় পড়ে ছিল। আমার ধারণা, এটি কোনো দুর্ঘটনা বা বৈদ্যুতিক কারণে হয়নি; সম্ভবত পূর্বশত্রুতার জেরে কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে। আমি আশা করি উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ দ্রুত আমার সহায়তায় এগিয়ে আসবে।”
স্থানীয় বাসিন্দা আল মামুন জানান, রাতের অন্ধকারে পাশের বাঙ্গালভিটা বিজিবি ক্যাম্পের টহলরত সদস্যরা দূর থেকে আগুনের শিখা দেখতে পান। তারা দ্রুত এলাকাবাসীকে ডাকেন এবং সবাই মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে দ্রুত সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত দোকানদার প্রশাসনের কাছে আর্থিক সহায়তা ও পুনর্বাসনের আবেদন করেছেন, যাতে তিনি পুনরায় স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
স্থানীয়রা আশা করছেন, প্রশাসন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এবং দোষীদের আইনের আওতায় আনবেন।
জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

রাতের আঁধারে আগুন, প্রায় ৪ লাখ টাকার ক্ষতি—ইচ্ছাকৃত অগ্নিসংযোগের অভিযোগ

মধ্যনগরের মাঝের ছড়ায় রহস্যজনক অগ্নিকাণ্ড, দোকানের সব মালামাল পুড়ে ছাই।

আপডেট সময় ০১:৪০:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬