ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি Logo কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর  জানাযা সম্পন্ন Logo বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ  Logo হজযাত্রীদের সেবায় গাফিলতি নয়—হজক্যাম্পে ধর্মমন্ত্রীর আকস্মিক পরিদর্শন Logo বাউফলে ছাত্রদল নেতা সৈকতের মৃত্যুতে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির শোক Logo মুজিবনগর দিবস উদযাপনে নেই সরকারি কোন আয়োজন Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ বাণিজ্যমন্ত্রীর Logo মোহাম্মদপুরে হত্যাচেষ্টা মামলায় দুইজন গ্রেপ্তার করেছে র‌্যাব-২, আরও আসামি ধরতে অভিযান চলছে Logo হজ ফ্লাইটের আগে হজক্যাম্পে আকস্মিক পরিদর্শনে ধর্মমন্ত্রী, সেবার মান নিশ্চিতের নির্দেশ
বিজিবির জব্দ করা মালামাল ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত আটক অভিযানের সময় সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

“মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে চোরাচালান ও ছিনতাই মামলার এজারভুক্ত আসামি গ্রেফতার”।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৫৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ৫৪৬ বার পড়া হয়েছে
কাইয়ুম বাদশাহ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগরে চোরাচালানকৃত মালামাল ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলার এক এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম সাহাবুদ্দিন শাহীন-এর দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন।
গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার সাউদপাড়া গ্রামের মৃত কাছম আলীর পুত্র মোঃ আব্দুল আলী ওরফে আলীম।
পুলিশ সূত্রে জানা যায়, ভারত থেকে অবৈধভাবে আনা চোরাচালানকৃত মালামাল বিজিবি সদস্যরা জব্দ করলে একদল লোক সংঘবদ্ধ হয়ে মব সৃষ্টি করে তা ছিনিয়ে নেয়। এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর রাত সাড়ে ৯টার দিকে তাকে থানায় নিয়ে আসা হয় এবং পরবর্তীতে আদালতে প্রেরণ করা হয়েছে।
ঘটনাকালে সেখানে উপস্থিত কয়েকজন স্থানীয় সাংবাদিকের অভিযোগ, ভিডিও ধারণ করতে গেলে তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম সাহাবুদ্দিন শাহীন বলেন, চোরাচালান মালামাল ছিনিয়ে নেওয়ার মতো আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
জনপ্রিয় সংবাদ

১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

বিজিবির জব্দ করা মালামাল ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত আটক অভিযানের সময় সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

“মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে চোরাচালান ও ছিনতাই মামলার এজারভুক্ত আসামি গ্রেফতার”।

আপডেট সময় ০৯:৫৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬