ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি Logo কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর  জানাযা সম্পন্ন Logo বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ  Logo হজযাত্রীদের সেবায় গাফিলতি নয়—হজক্যাম্পে ধর্মমন্ত্রীর আকস্মিক পরিদর্শন Logo বাউফলে ছাত্রদল নেতা সৈকতের মৃত্যুতে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির শোক Logo মুজিবনগর দিবস উদযাপনে নেই সরকারি কোন আয়োজন Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ বাণিজ্যমন্ত্রীর Logo মোহাম্মদপুরে হত্যাচেষ্টা মামলায় দুইজন গ্রেপ্তার করেছে র‌্যাব-২, আরও আসামি ধরতে অভিযান চলছে Logo হজ ফ্লাইটের আগে হজক্যাম্পে আকস্মিক পরিদর্শনে ধর্মমন্ত্রী, সেবার মান নিশ্চিতের নির্দেশ
মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা

বাউফলে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর ভস্মিভূত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:১৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ৫৭৬ বার পড়া হয়েছে

মো: খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফল উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হতদরিদ্র তিন পরিবারের তিনটি বসত ঘর ভস্মিভূত হয়ে গেছে। শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কায়না গ্রামের মৃধা বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন কৃষক রুহুল মৃধা, তার চাচাতো ভাই ফরহাদ মৃধা ও দিনমজুর মোতালেব হোসেনের পরিবার। আগুনে তাদের বসতঘরসহ ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, চাল-ডাল, হাঁস-মুরগী ও নিত্যপ্রয়োজনীয় মালামাল পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রথমে একটি ঘরে আগুন লাগলেও মুহূর্তের মধ্যে তা পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে এলাকাবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে তিনটি বসতঘরই সম্পূর্ণ পুড়ে যায়।
বাউফল ফায়ারসার্ভিস ও সিভিলডিফেন্স স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর সাব্বির হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই তিনটি বসতঘর পুড়ে যায়। দ্রুতব্যবস্থা নেওয়ায় আগুন আশপাশের অন্যান্য স্থাপনায় ছড়িয়ে পড়া থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জনপ্রিয় সংবাদ

১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা

বাউফলে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর ভস্মিভূত

আপডেট সময় ১০:১৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬