ঢাকা ০৫:০১ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভুয়া প্রজ্ঞাপন নিয়ে ইরফান জাহান নূর বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হিসেবে যোগদানের চেষ্টা Logo আইপিএল সম্প্রচার নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়নি: তথ্য মন্ত্রণালয়ের প্রতিবাদ Logo ছুটির দিনে মন্ত্রণালয়ের ফাইল খুলে ‘ভুয়া ডাক্তার তৈরির কারখানা’ দেখে যা বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী! Logo আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: – স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ Logo জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রীর মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রী শোক Logo জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান Logo ৫৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ মশক নিধন অভিযান শুরু করলো ডিএনসিসি Logo ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিটে অংশ নিতে তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ তথ্যমন্ত্রীর Logo পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত: নৌপরিবহন প্রতিমন্ত্রী Logo সময়মতো আয়কর রিটার্ন না দিলে কী ঝুঁকি?
কুষ্টিয়ায় ভোটারদের উদ্দেশে আলী ইমাম মজুমদার বলেন, ভোটের অধিকার নিজস্ব, কেউ বাধাগ্রস্ত করতে পারবে না; হ্যাঁ ভোটেই রাষ্ট্র সংস্কার সম্ভব।

আগামী পাঁচ বছরের ভবিষ্যৎ নির্ভর করছে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার ওপর – আলী ইমাম মজুমদার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৩১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৫৬৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : এই দেশটা আগামী পাঁচ বছর কীভাবে চলবে বা পরবর্তীতে কীভাবে চলবে তা নির্ভর করবে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার ওপর। আপনারা দেশের মালিক কাদের দিয়ে আপনারা  দেশ চালাবেন তা নির্ভর করে আপনাদের ওপর। এসময় গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সবাইকে অনুরোধ করেন খাদ্য
ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

তিনি বলেন,  ভোটের বিষয়ে আপনাদের কাছে প্রার্থীরা যাচ্ছেন, এটা তাদের অধিকার। আপনারা কাকে ভোট দেবেন, এটা আপনাদের অধিকার। আপনাদের এই অধিকার যাতে কেউ খর্ব না করতে পারে, সেটা নিশ্চিত করবেন নির্বাচন কমিশনের অধীনে থাকা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তিনি বলেন, আপনার ভোট আপনি দেবেন। আপনার যে মার্কায় খুশি সে মার্কায় ভোট দেবেন, কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।

আজ বুধবার কালেক্টর চত্বর, কুষ্টিয়ায় গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারীদের অবদান অনিস্বীকার্য। প্রচলিত ধারার বাহিরে গিয়ে দেশকে নতুন ভাবে পরিচালনার স্বপ্নই  ছিলো জুলাই যোদ্ধাদের আকাঙ্খা। সেই আলোকে দেশের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাবসমূহ সমন্বয় করে প্রণীত হয়েছে জুলাই জাতীয় সনদ ২০২৫। এ সনদে সকল রাজনৈতিক দল স্বাক্ষর করেছে।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, জেলা তথ্য অফিসার এবং জেলা নির্বাচন অফিসার বক্তব্য রাখেন।

জনপ্রিয় সংবাদ

ভুয়া প্রজ্ঞাপন নিয়ে ইরফান জাহান নূর বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হিসেবে যোগদানের চেষ্টা

কুষ্টিয়ায় ভোটারদের উদ্দেশে আলী ইমাম মজুমদার বলেন, ভোটের অধিকার নিজস্ব, কেউ বাধাগ্রস্ত করতে পারবে না; হ্যাঁ ভোটেই রাষ্ট্র সংস্কার সম্ভব।

আগামী পাঁচ বছরের ভবিষ্যৎ নির্ভর করছে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার ওপর – আলী ইমাম মজুমদার

আপডেট সময় ০৭:৩১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬