ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি Logo কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর  জানাযা সম্পন্ন Logo বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ  Logo হজযাত্রীদের সেবায় গাফিলতি নয়—হজক্যাম্পে ধর্মমন্ত্রীর আকস্মিক পরিদর্শন Logo বাউফলে ছাত্রদল নেতা সৈকতের মৃত্যুতে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির শোক Logo মুজিবনগর দিবস উদযাপনে নেই সরকারি কোন আয়োজন Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ বাণিজ্যমন্ত্রীর Logo মোহাম্মদপুরে হত্যাচেষ্টা মামলায় দুইজন গ্রেপ্তার করেছে র‌্যাব-২, আরও আসামি ধরতে অভিযান চলছে Logo হজ ফ্লাইটের আগে হজক্যাম্পে আকস্মিক পরিদর্শনে ধর্মমন্ত্রী, সেবার মান নিশ্চিতের নির্দেশ
বেসরকারি মেডিকেল কলেজে অনিয়মের অভিযোগ—মিনিমাম স্ট্যান্ডার্ড না মানলে বন্ধের ঘোষণা।

ছুটির দিনে মন্ত্রণালয়ের ফাইল খুলে ‘ভুয়া ডাক্তার তৈরির কারখানা’ দেখে যা বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী!

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৪৪:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • ৫৪৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : ছুটির দিনের দুপুরে মন্ত্রণালয়ে হাজির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। টেবিল জুড়ে বেসরকারি মেডিকেলের ফাইল দেখিয়ে বললেন, ধরা পড়েছে একের পর এক অনিয়ম। এরপরই এক বিশেষ ভিডিও বার্তায় তিনি এই বেশ কিছু বেসরকারি মেডিকেল কলেজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

আজ শনিবার (২৮ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে এই দৃশ্য দেখা যায়। ফাইল মেলে অনিয়মের চিত্র বের করে এ সময় এক ভিডিও বার্তা দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

প্রতিমন্ত্রী বলেন, “আমি এমন কিছু মেডিকেল কলেজের ফাইল দেখতে পাচ্ছি যারা বিন্দুমাত্র নীতি-নিয়মের তোয়াক্কা করছে না। বছরের পর বছর বলার পরেও তারা একটি শিক্ষা প্রতিষ্ঠানের বদলে ব্যবসায়িক প্রতিষ্ঠানের মতো কার্যক্রম চালাচ্ছে। অনেক কলেজের নিজস্ব জমি নেই, এমনকি আমানতের দলিলপত্রও নেই। বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমোদন ছাড়াই চলছে অনেকগুলো প্রতিষ্ঠান।”

ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, “সেখানে না আছে হাসপাতাল, না আছে রোগী। তাহলে শিক্ষার্থীরা সেখানে ভর্তি হয়ে কীভাবে চিকিৎসক হিসেবে গড়ে উঠবেন? অভিভাবকরা তাদের সারা জীবনের কষ্টার্জিত অর্থ সন্তানদের পেছনে ব্যয় করছেন, কিন্তু শেষ পর্যন্ত তারা প্রতারিত হচ্ছেন। প্রশিক্ষণহীন এই চিকিৎসকরা যখন বের হবেন, তখন জনগণের জীবন চরম নিরাপত্তাহীনতায় পড়বে।”

প্রতিমন্ত্রী সাফ জানিয়ে দেন, প্রতিটি বেসরকারি মেডিকেল কলেজকে একটি ‘মিনিমাম স্ট্যান্ডার্ড’ বজায় রাখতে হবে। পর্যাপ্ত জনবল, হাসপাতাল এবং রোগী না থাকলে কোনো প্রতিষ্ঠান চলতে দেওয়া হবে না। তিনি বর্তমান সরকারকে ‘অনিয়ম থেকে নিয়মের বাংলাদেশ’ গড়ার সরকার হিসেবে উল্লেখ করে বলেন, “ভুয়া ক্লিনিক ও নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও আমাদের বন্ধ করতে হবে।”

জনগণকে এই অভিযানে সমর্থন জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, “জনস্বার্থে আমাদের এই লড়াই চলবে। আপনাদের সমর্থন থাকলে আমরা অবশ্যই বিজয়ী হব এবং মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করব।

জনপ্রিয় সংবাদ

১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

বেসরকারি মেডিকেল কলেজে অনিয়মের অভিযোগ—মিনিমাম স্ট্যান্ডার্ড না মানলে বন্ধের ঘোষণা।

ছুটির দিনে মন্ত্রণালয়ের ফাইল খুলে ‘ভুয়া ডাক্তার তৈরির কারখানা’ দেখে যা বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী!

আপডেট সময় ১১:৪৪:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬