ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানি ও সুইডেনের রাষ্ট্রদূতের পৃথক বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বারোপ Logo বাংলাদেশ–সৌদি আরব দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে মন্ত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo ১৭২ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করলো নৌ পুলিশ  সিলেট অঞ্চলের লালপুর নৌ পুলিশ ফাঁড়ি, সুনামগঞ্জ। Logo সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব Logo স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির – স্বরাষ্ট্রমন্ত্রী Logo চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় তিনজনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ Logo পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধন Logo গণআন্দোলন ছাড়া সরকার সংস্কার বাস্তবায়ন করবে না: নাহিদ ইসলাম Logo শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের
অবৈধভাবে মজুদ রাখা হাজার হাজার মন পাট বিক্রির নির্দেশ, নির্ধারিত সময়ের মধ্যে আদেশ বাস্তবায়নে কঠোর হুঁশিয়ারি।

পাটের অবৈধ মজুদ বন্ধে মাদারীপুর ও টাঙ্গাইল জেলার অভিযান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:২৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৫৭০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নির্দেশে মাদারীপুর ও টাঙ্গাইলে অবৈধভাবে পাট মজুদের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালনা করে পাট অধিদপ্তর। আজ বুধবার (২১ জানুয়ারি) এ অভিযানে মাদারীপুরের রাজৈর উপজেলার তিনটি প্রতিষ্ঠান বিগবটম লিমিটেড, এসএস ট্রেডার্স এবং এসএসএস বিজনেস পার্ক লিমিটেড- এর ২৬ গুদামে মোট ৬৭,৬৫৪ মন পাট মজুদ পাওয়া যায়।

উল্লেখ্য, এ তিন প্রতিষ্ঠান রপ্তানিকারক লাইসেন্স হলেও এখন পাট রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় উক্ত প্রতিষ্ঠানকে আগামী ১৫ দিনের মধ্যে মজুদ করা পাট বিক্রয়ের আদেশ করা হয়।

এর পর টেকেরহাট পাট বাজার পরিদর্শন করে ব্যবসায়ী মোহাব্বত আলীর গুদামে ৩০০ মন, আমিনুলের গুদামে ২৫০ মন, মহাদেবের গুদামে ২৫০ মন,আজাদের গুদামে ৫০ মন,আবুল বাশার হাওলাদারের গুদামে ৫৮০ মন পাট মজুদ পাওয়া যায়। উক্ত ব্যবসায়ীদেরকে ৭ থেকে ১৫ দিনের মধ্যে মজুদ করা পাট বিক্রয়ের আদেশ করা হয়।

এসময় মিজানুর রহমান, সহকারী পরিচালক, ফরিদপুর; মো. নওশের আজাদ, মুখ্য পরিদর্শক, মো. জালাল আহমেদ, পাট উন্নয়ন সহকারী, মাদারীপুর উপস্থিত ছিলেন।

এদিকে, টাংগাইলে মির্জাপুর উপজেলার জার্মুকী বাজার,কুর্নি ; সদর উপজেলার বরুহা বাজার,দেরদুয়ারের ছিলিমপুর বাজার, গোপালপুর উপজেলার কোনাবাড়ী বাজার, কালিহাতী উপজেলার এলেঙ্গাতে ব্যবসায়ীদের গুদামে ১০ মন থেকে ৫০০ মন পর্যন্ত পাট মজুদ পাওয়া গেছে। মজুদ করা পাট বিক্রির জন্য ৭ দিনের সময় দেয়া হয়েছে।
অভিযানে পাট অধিদপ্তরের সহকারি পরিচালক
মো: ওমর ফারুক তালুকদার, টাংগাইল সদরের পাট উন্নয়ন কর্মকর্তা আজমত আলী আকন্দ, সদর উপজেলার পাট উন্নয়ন সহকারী মো: রায়হান, কালীহাতি উপজেলার পাট উন্নয়ন সহকারী রমেশ চন্দ্র সূত্রধর, গোপালপুর উপজেলার পাট উন্নয়ন সহকারী জানে আলম উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মিজ বিলকিস জাহান রিমি বলেন,”পাটের অবৈধ মজুদদারি বন্ধ করলে পাটজাত পণ্য তৈরিতে পাটের যোগান হবে,পাটখাত তথা দেশের রফতানি খাত লাভবান হবে। মাননীয় উপদেষ্টার নির্দেশনাতে এ কার্যক্রম আরও বেগবান হবে। ”

জনপ্রিয় সংবাদ

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানি ও সুইডেনের রাষ্ট্রদূতের পৃথক বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বারোপ

অবৈধভাবে মজুদ রাখা হাজার হাজার মন পাট বিক্রির নির্দেশ, নির্ধারিত সময়ের মধ্যে আদেশ বাস্তবায়নে কঠোর হুঁশিয়ারি।

পাটের অবৈধ মজুদ বন্ধে মাদারীপুর ও টাঙ্গাইল জেলার অভিযান

আপডেট সময় ১১:২৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬