ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু Logo শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ফুটে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী Logo রাজশাহীর সিল্ক উন্নত করতে কাজ করছে সরকার – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম  Logo মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাহী সদস্য নির্বাচিত হলেন ব্রাহ্মণপাড়ার মাসুদ রানা। Logo Operation Clean Homes, Healthy Lives” উদ্বোধন: ডেংগু প্রতিরোধে নগরবাসীকে সম্পৃক্ত করে কাজ করার প্রত্যয় ডিএনসিসি প্রশাসকের Logo জিয়া সরণি খাল পুনরুদ্ধার ও আধুনিকায়নে ডিএসসিসি’র ব্যাপক উদ্যোগ: দ্রুত বাস্তবায়িত হচ্ছে ৩০০ কোটি টাকার প্রকল্প Logo রাণীশংকৈলে পিআইও’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন, মামলা প্রত্যাহারের দাবি Logo মাদক নির্মূলে সমাজের সকলকে এক যোগে কাজ করতে হবে- ড. মাসুদ এমপি Logo হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও নতুন ভবনের উদ্বোধন Logo আইসিএবি’র ২২তম সমাবর্তনে হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী
রাজশাহীর রেশম গবেষণা, প্রযুক্তি ও বাজার সম্প্রসারণে বরাদ্দ বাড়ানো হয়েছে—চাষীদের প্রশিক্ষণ ও আধুনিকায়নের মাধ্যমে শিল্পকে বিশ্বমানের করার লক্ষ্য।

রাজশাহীর সিল্ক উন্নত করতে কাজ করছে সরকার – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম 

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:১০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ৫২৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : ‘রাজশাহীর সিল্ক (রেশম) উন্নত ও সম্প্রসারণ করতে কাজ করছে সরকার। রেশম সুতা তৈরিতে উন্নত বিশ্বের প্রযুক্তি, গবেষণা প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাতে এ বছর রেশম সংশ্লিষ্ট  গবেষণার জন্য ৯ লক্ষের পরিবর্তে ৫০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে। এদেশের প্রায় সাড়ে ১১ হাজার বসনীদের (রেশম চাষী) ‘কৃষক কার্ডের আওতায় আনার কাজ চলছে।’

শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের আয়োজনে ‘রাজশাহী সিল্কের উন্নয়ন ও বাজারজাতকরণ’ বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম, এমপি এসব কথা বলেন। এর আগে সকালে ‘রাজশাহীর রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, রেশম বোর্ডের কারখানা পরিদর্শন করেন তিনি।

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম আরও বলেন,’ রেশম চাষীদের সংখ্যা ও দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মসূচি নেয়া হচ্ছে। এর ফলে সরকারের অন্যতম প্রতিশ্রুতি কর্মসংস্থান বাড়াতে সাহায্য হবে। রেশম শিল্পকে বিশ্ব প্রতিযোগিতায় টিকতে ও আমদানী নির্ভরতা কমাতে চীন, জাপানের মতো আমাদেরকেও গুটি থেকে পনেরশ’ মিটারের আশেপাশে সুতা বানাতে সক্ষম হতে হবে। তাই আপনাদের সুপারিশগুলো আমাদের কাছে দিবেন, বিবেচনা করে সেমতে উদ্যোগ নিবো।’

সভাতে বস্ত্র ও পাট সচিব বিলকিস জাহান রিমি বলেন, সরকারের প্রতিশ্রুত ‘এক গ্রাম, এক পণ্য নিয়ে কাজ করতে হবে তা এখানে রেশম শিল্পের ঐতিহ্য ফিরিয়ে আনতে সাহায্য করবে। তা বাস্তবায়নে সরকার নীতিগত সহায়তা করবে।

মতবিনিময় পর্বে সপুরা সিল্কের পরিচালক সাজ্জাদ আলী সুতার মান বৃদ্ধি করতে এবং প্রাচীন পদ্ধতিতে রেশম চাষে তা এগুবে না বলে মত দেন। এজন্য বেসরকারি উদ্যোক্তাদের এ শিল্পে যুক্ত করে কাজ করতে হবে বলে জানান।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তৌফিক আল মাহমুদ,

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং পুলিশ সুপার মোহাম্মদ  নাঈমুল হাছান,বিভিন্ন রেশম চাষী ও ব্যবসায়ীবৃন্দ, রেশম বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

জনপ্রিয় সংবাদ

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

রাজশাহীর রেশম গবেষণা, প্রযুক্তি ও বাজার সম্প্রসারণে বরাদ্দ বাড়ানো হয়েছে—চাষীদের প্রশিক্ষণ ও আধুনিকায়নের মাধ্যমে শিল্পকে বিশ্বমানের করার লক্ষ্য।

রাজশাহীর সিল্ক উন্নত করতে কাজ করছে সরকার – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম 

আপডেট সময় ০৫:১০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬