ঢাকা ০১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মধ্যনগরের উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তার বদলিজনিত বিদায় ও নতুন কর্মকর্তার যোগদান সম্পন্ন। Logo দেশের অর্থনীতির প্রাণ হচ্ছে এসএমই ও এমএসএমই খাত : এসএমই বৈশাখী মেলা উদ্বোধন অনুষ্ঠানে শিল্পমন্ত্রী Logo ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে পৃথক অভিযানে ৭০ লক্ষাধিক টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে বিজিবি Logo তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬৪ জন গ্রেফতার Logo ৫০ লক্ষ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির গুলশান থানা পুলিশ Logo হজ ব্যবস্থাপনায় গাফিলতি নয়, সেবার মান বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর Logo যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে আইএলও-এর কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ Logo ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক রাখতে  ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বাণিজ্যমন্ত্রীর বৈঠক : দাম না বাড়ানোর ইঙ্গিত Logo বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানি ও সুইডেনের রাষ্ট্রদূতের পৃথক বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বারোপ Logo বাংলাদেশ–সৌদি আরব দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে মন্ত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
মহাপরিচালক মোঃ আবদুল জলিল: আঞ্চলিক সংগীতের মাধ্যমে ভোটার উদ্বুদ্ধকরণে গুরুত্ব

বান্দরবানে গণযোগাযোগ অধিদপ্তরের ট্রাক সংগীত উদ্বোধন করলেন মহাপরিচালক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ৫৬১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল বলেছেন, ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধকরণে আঞ্চলিক সংগীত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ বিবেচনায় জেলা তথ্য অফিসগুলো দেশের বিভিন্ন এলাকায় আঞ্চলিক ভাষায় রচিত লোকসংগীতের মাধ্যমে গণভোট এবং সংসদ নির্বাচনে ভোটার উদ্বুদ্ধকরণে ভূমিকা রাখছে।

মহাপরিচালক আজ ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বান্দরবন জেলা তথ্য অফিস আয়োজিত ভ্রাম্যমান ট্রাকযোগে সঙ্গীতানুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য একথা বলে বলেন।

জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার বান্দরবান মোহাম্মদ আনোয়ার হোসেন। এ সময় অন্যদের মধ্যে জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ মনিরুজ্জামান, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিন এবং সৈয়দ এ মু’মেন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল বলেন,আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তৃণমূল পর্যায়ে ভোটার উদ্বুদ্ধকরণ ও গণভোট সম্পর্কিত সচেতনতা বাড়াতে জেলা তথ্য অফিসগুলো নিরবচ্ছিন্নভাবে প্রচার কর্মসূচি বাস্তবায়ন করছে। ট্রাক সংগীত, উঠান বৈঠক, কমিউনিটি মিটিং, তরুণ ভোটার উদ্বুদ্ধকরণ সমাবেশ, টেন মিনিটস ব্রিফ, ভোটালাপ এবং ভোটের রিকশার মতো ব্যতিক্রমধর্মী প্রচার কার্যক্রম ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এসব কর্মসূচির মাধ্যমে নির্বাচন কমিশন নির্দেশিত আচরণবিধি সম্পর্কেও জনগণকে সচেতন করা হচ্ছে।

মহাপরিচালক বলেন, জেলাপর্যায়ে তথ্য কর্মকর্তাদের নেতৃত্বে তথ্য অফিসগুলো গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচার কর্মসূচি গ্রহন করছে। দেশের সর্বস্তরের ভোটারদের মধ্যে ভোটাধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি, সংসদ নির্বাচনের প্রার্থী এবং অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোকে আচরণবিধি মেনে চলতে মোটিভেশন চালানো হচ্ছে। তিনি এ প্রচার কর্মসূচি বাস্তবায়ন এবং নির্বাচন বিষয়ক সচেতনতা বাড়াতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

জনপ্রিয় সংবাদ

মধ্যনগরের উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তার বদলিজনিত বিদায় ও নতুন কর্মকর্তার যোগদান সম্পন্ন।

মহাপরিচালক মোঃ আবদুল জলিল: আঞ্চলিক সংগীতের মাধ্যমে ভোটার উদ্বুদ্ধকরণে গুরুত্ব

বান্দরবানে গণযোগাযোগ অধিদপ্তরের ট্রাক সংগীত উদ্বোধন করলেন মহাপরিচালক

আপডেট সময় ০১:৫১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬