ঢাকা ১১:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেফতার Logo অসাম্প্রদায়িক চেতনায় নতুন বছর সাজানোর আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর Logo দুর্ঘটনায় আহত ইউএইচএফপিও ডা. শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার Logo বাংলা একাডেমির যৌথ উদ্যোগে সাত দিনব্যাপী ‘বৈশাখী মেলা ১৪৩৩’-এর উদ্বোধন Logo মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানস্থলের নিরাপত্তায় বিজিবি মোতায়েন Logo বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজধানী ঢাকায় বৈশাখী শোভাযাত্রার আয়োজন করেছে। Logo ঐতিহাসিক আহসান মঞ্জিলে ডিএসসিসির বর্ণাঢ্য বর্ষবরণ: পরিচ্ছন্ন ও তিলোত্তমা ঢাকা গড়ার অঙ্গীকার Logo শিশু বিকাশে জেলা পর্যায় পর্যন্ত শিশু একাডেমি সম্প্রসারণের কৃতিত্ব জিয়াউর রহমানের: মন্ত্রী জাহিদ হোসেন Logo ঐক্য চাই বিভেদ চাই না, ঐক্যের মাধ্যমেই বিশ্বের দরবারে মাথা তুলে দাড়াতে চাই’-মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। Logo বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চতে ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
দুর্গম পাহাড়ি এলাকার ২৭টি ভোটকেন্দ্র নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে ড্রোন ও আধুনিক প্রযুক্তির নজরদারি

নির্বাচন উপলক্ষে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর কঠোর নিরাপত্তা জোরদার: দুর্গম ২৭টি ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:২০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৫২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ২১.৮ কিলোমিটার সীমান্ত এলাকাসহ পানছড়ি ও দীঘিনালা উপজেলায় সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নির্বাচনী দায়িত্বের অংশ হিসেবে পানছড়ি উপজেলার ২৫টি এবং দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের ০১টি ভোটকেন্দ্রের
নিরাপত্তা জোরদারে গত ৩০ জানুয়ারি ২০২৬ তারিখে পানছড়ি উপজেলায় ০৪টি বেইজ ক্যাম্প স্থাপন করে ০৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া দীঘিনালার দুর্গম পাহাড়ি এলাকা নাড়াইছড়িতে অবস্থিত ০১টি হেলি-সাপোর্টেড ভোটকেন্দ্রে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। মোতায়েনকৃত সদস্যরা যানবাহন, পায়ে হাঁটা ও নদী পারাপারের মাধ্যমে নিয়মিত ডমিনেশন টহল পরিচালনা করছে। একই সঙ্গে ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় ড্রোন নজরদারি, বডি ওর্ন ক্যামেরা এবং আধুনিক রায়ট কন্ট্রোল সামগ্রী ব্যবহার করা হচ্ছে। নির্বাচন উপলক্ষে লোগাং বিজিবি ক্যাম্প ও গিলাতলী বিওপি এলাকায় ০২টি চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে জনসংযোগ, জনসচেতনতামূলক কার্যক্রম, ঝুঁকি বিশ্লেষণ এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বিত টহল পরিচালনা করা হচ্ছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে উপকূলীয় ০৬টি উপজেলা ব্যতীত ৪৮৯টি উপজেলায় ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করছে। বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ। ভোটারদের ভোটাধিকার সুরক্ষা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি অগ্রণী ভূমিকা পালন করবে।

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেফতার

দুর্গম পাহাড়ি এলাকার ২৭টি ভোটকেন্দ্র নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে ড্রোন ও আধুনিক প্রযুক্তির নজরদারি

নির্বাচন উপলক্ষে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর কঠোর নিরাপত্তা জোরদার: দুর্গম ২৭টি ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট সময় ০৫:২০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬