
কাইয়ুম বাদশাহ, সুনামগঞ্জ (সিলেট) : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের মুসলিম উম্মাহসহ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সকল স্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মধ্যনগর উপজেলা সাবেক ছাত্রনেতা ও হাওর ও নদী রক্ষা আন্দোলনের মধ্যনগর উপজেলা আহ্বায়ক আশরাফ উদ্দিন হিল্লোল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জীবনে আনন্দ, সংযম ও আত্মশুদ্ধির মহিমান্বিত উৎসব। এক মাস সিয়াম সাধনার মাধ্যমে অর্জিত ধৈর্য, ত্যাগ ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা ঈদের আনন্দ ও মানবিক মূল্যবোধে প্রকাশ পায়।
তিনি আরও বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের সকল স্তরের মানুষ একসাথে আনন্দ ভাগাভাগি করে। বিশেষ করে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়াই ঈদের মূল তাৎপর্য।
হিল্লোল সকলকে আহ্বান জানান, একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে শান্তি ও সম্প্রীতিশীল সমাজ গড়ে তোলার জন্য কাজ করতে। তিনি দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে সকলের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, প্রশান্তি ও কল্যাণ।
নিজস্ব সংবাদ : 



















