ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি Logo কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর  জানাযা সম্পন্ন Logo বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ  Logo হজযাত্রীদের সেবায় গাফিলতি নয়—হজক্যাম্পে ধর্মমন্ত্রীর আকস্মিক পরিদর্শন Logo বাউফলে ছাত্রদল নেতা সৈকতের মৃত্যুতে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির শোক Logo মুজিবনগর দিবস উদযাপনে নেই সরকারি কোন আয়োজন Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ বাণিজ্যমন্ত্রীর Logo মোহাম্মদপুরে হত্যাচেষ্টা মামলায় দুইজন গ্রেপ্তার করেছে র‌্যাব-২, আরও আসামি ধরতে অভিযান চলছে Logo হজ ফ্লাইটের আগে হজক্যাম্পে আকস্মিক পরিদর্শনে ধর্মমন্ত্রী, সেবার মান নিশ্চিতের নির্দেশ
মধ্যনগর উপজেলার জনগণসহ দেশ-বিদেশে মুসলিম সম্প্রদায়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা

ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার রায়।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ৫৫৪ বার পড়া হয়েছে
কাইয়ুম বাদশাহ, সুনামগঞ্জ (সিলেট) : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম সম্প্রদায়সহ মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার রায়।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হলেও এর আনন্দ ও সৌহার্দ্য সকল ধর্ম-বর্ণের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। এই উৎসব আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে তোলে।
তিনি আরও বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ, যেখানে সকল ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্মানের সঙ্গে বসবাস করে। ঈদের এই পবিত্র মুহূর্তে সেই চেতনা আরও জোরদার হয় এবং একে অপরের আনন্দে সামিল হওয়ার মাধ্যমে জাতীয় ঐক্য সুসংহত হয়।
তিনি উল্লেখ করেন, সমাজের সকল স্তরের মানুষকে নিয়ে একটি শান্তিপূর্ণ, সহনশীল ও মানবিক পরিবেশ গড়ে তোলাই আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে মিলেমিশে বসবাস করার আহ্বান জানান তিনি।
শেষে তিনি দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা পুনর্ব্যক্ত করেন।
জনপ্রিয় সংবাদ

১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

মধ্যনগর উপজেলার জনগণসহ দেশ-বিদেশে মুসলিম সম্প্রদায়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা

ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার রায়।

আপডেট সময় ০২:৫২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬