ঢাকা ০৬:১০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হামের প্রাদুর্ভাব রোধে রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দেয়ার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর Logo মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। Logo কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু Logo শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ফুটে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী Logo রাজশাহীর সিল্ক উন্নত করতে কাজ করছে সরকার – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম  Logo মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাহী সদস্য নির্বাচিত হলেন ব্রাহ্মণপাড়ার মাসুদ রানা। Logo Operation Clean Homes, Healthy Lives” উদ্বোধন: ডেংগু প্রতিরোধে নগরবাসীকে সম্পৃক্ত করে কাজ করার প্রত্যয় ডিএনসিসি প্রশাসকের Logo জিয়া সরণি খাল পুনরুদ্ধার ও আধুনিকায়নে ডিএসসিসি’র ব্যাপক উদ্যোগ: দ্রুত বাস্তবায়িত হচ্ছে ৩০০ কোটি টাকার প্রকল্প Logo রাণীশংকৈলে পিআইও’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন, মামলা প্রত্যাহারের দাবি Logo মাদক নির্মূলে সমাজের সকলকে এক যোগে কাজ করতে হবে- ড. মাসুদ এমপি
মাদ্রাসা ঈদগাহে ভোর থেকেই মুসল্লিদের ঢল, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত নামাজ ও মোনাজাত

মধ্যনগরের মহিষখলায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:১৩:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
  • ৫৩৯ বার পড়া হয়েছে
কাইয়ুম বাদশাহ, সুনামগঞ্জ (সিলেট) : দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের মহিষখলা দাখিল মাদ্রাসা ঈদগাহ মাঠে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ মার্চ) সকাল ৯টায় মহিষখলা দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। এতে ইমামতি করেন মাওলানা হাফেজ মোঃ নুরুল ইসলাম।
ঈদের দিন ভোর থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদগাহ মাঠে আসতে শুরু করেন। নির্ধারিত সময়ের আগেই মাঠে মুসল্লিদের উপস্থিতি চোখে পড়ার মতো হয়ে ওঠে। সময় যত গড়িয়েছে, ততই বাড়তে থাকে মুসল্লিদের ঢল। একপর্যায়ে ঈদগাহ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় এবং অনেক মুসল্লিকে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে নামাজ আদায় করতে দেখা যায়।
শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে বিশ্ব মুসলিমের সুখ-শান্তি, দেশের উন্নয়ন এবং সকলের কল্যাণ কামনা করা হয়।
নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। দীর্ঘদিন পর প্রিয়জনদের সঙ্গে দেখা হওয়ায় অনেকের মাঝেই ছিল আনন্দের উচ্ছ্বাস। শিশু-কিশোরদের মধ্যেও ঈদের আনন্দ ছিল চোখে পড়ার মতো।
স্থানীয়দের মতে, প্রতি বছরের মতো এবারও মহিষখলা দাখিল মাদ্রাসা ঈদগাহ মাঠে ঈদের জামাত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে, যা এলাকায় আনন্দঘন আবহ সৃষ্টি করে।
জনপ্রিয় সংবাদ

হামের প্রাদুর্ভাব রোধে রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দেয়ার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

মাদ্রাসা ঈদগাহে ভোর থেকেই মুসল্লিদের ঢল, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত নামাজ ও মোনাজাত

মধ্যনগরের মহিষখলায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।

আপডেট সময় ০৯:১৩:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬