ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নওগাঁ’র রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে উন্নত মানের ঈদের খাবার পরিবেশন Logo মধ্যনগরের মহিষখলায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। Logo বাহুবলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ইউএনও উজ্জ্বল রায়, দ্রুত পুনর্বাসনের আশ্বাস। Logo পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা আসরাফ উদ্দিন হিল্লোল। Logo হাজারীবাগ থানা পুলিশ দুই কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে  Logo পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মোঃ দেলোয়ার হোসেন। Logo পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানুষের কল্যাণে প্রতিদিন এর প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম শফিক। Logo ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার রায়। Logo জুলাই শহীদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে -বাউফলে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার অনুষ্ঠানে ড.  সুফিকুল ইসলাম মাসুদ এমপি Logo নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করে দ্রুত পুনর্বাসনের আশ্বাস দিলেন ইউএনও

বাহুবলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ইউএনও উজ্জ্বল রায়, দ্রুত পুনর্বাসনের আশ্বাস।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:০৪:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
  • ৫২৬ বার পড়া হয়েছে
কাইয়ুম বাদশাহ, সুনামগঞ্জ (সিলেট) : হবিগঞ্জের বাহুবল উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়। শুক্রবার (২০ মার্চ ২০২৬) সকাল ১০টায় উপজেলার সদর ইউনিয়নের গোহারুয়া গ্রামে গিয়ে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
দায়িত্ব গ্রহণের পর বাহুবল উপজেলায় এটি তার প্রথম মাঠপর্যায়ের পরিদর্শন বলে জানা গেছে। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের আশ্বাস দেন।
পরিদর্শনকালে ইউএনও উজ্জ্বল রায় বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকা প্রশাসনের দায়িত্ব। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দ্রুত পৌঁছে দেওয়া হচ্ছে। খাদ্যসামগ্রী, টিন ও নগদ অর্থসহ বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্যসামগ্রী, টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, এর আগে সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় দায়িত্ব পালনকালে ইউএনও উজ্জ্বল রায় অসহায় ও হতদরিদ্র মানুষের বিভিন্ন বিষয়ে গুরুত্ব দিতেন এবং জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেন। তার বদলিকালে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আবেগঘন পরিবেশে তাকে বিদায় জানান।
জনপ্রিয় সংবাদ

নওগাঁ’র রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে উন্নত মানের ঈদের খাবার পরিবেশন

ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করে দ্রুত পুনর্বাসনের আশ্বাস দিলেন ইউএনও

বাহুবলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ইউএনও উজ্জ্বল রায়, দ্রুত পুনর্বাসনের আশ্বাস।

আপডেট সময় ০৬:০৪:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬