ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, সহযোগিতা বাড়ানোর আগ্রহ Logo বাউফলে জমি বিরোধে নিহত উজ্জল নিরপরাধ—স্থানীয়দের অভিযোগ Logo মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী Logo সমাজসেবা অধিদপ্তর পরিদর্শন করলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, এমপি। Logo জার্মান সংসদ (Bundestag)-এর পরিবেশ কমিটির প্রতিনিধিদলের সাথে পরিবেশ মন্ত্রীর বৈঠক Logo শিক্ষা সচিব বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঠিক সময়ে অফিসে উপস্থিতি নিশ্চিতের বিষয়ে খোঁজ খবর নেন Logo রাঙ্গামাটির দুর্গম বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধভাবে মজুদকৃত ৭৪ লিটার পেট্রোল জব্দ Logo কারওয়ান বাজার ও শান্তিনগরে বাণিজ্যমন্ত্রীর আকস্মিক বাজার পরিদর্শন Logo স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মোঃ আবু তৈয়বকে আটক করেছে পুলিশ Logo রাণীশংকৈলে পিআইও কার্যালয়কে কেন্দ্র করে ছাত্রদল–গণঅধিকার নেতাকর্মীদের সংঘর্ষ, আহত কয়েকজন
দপ্তর ও কলেজ পরিদর্শনে নির্দেশনা—পরিবেশ পরিচ্ছন্নতা, উপস্থিতি ও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্ব

শিক্ষা সচিব বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঠিক সময়ে অফিসে উপস্থিতি নিশ্চিতের বিষয়ে খোঁজ খবর নেন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:০২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৫২৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : মঙ্গলবার (০৭ এপ্রিল) সকালে শিক্ষা সচিব আবদুল খালেক মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি), পরিদর্শন ও নিরীক্ষা (ডিআইএ), শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ পরিদর্শনে যান। তিনি এসব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঠিক সময়ে অফিসে উপস্থিতি নিশ্চিতের বিষয়ে খোঁজ খবর নেন। এ সময় তিনি বিদ্যুতের অপচয় রোধ, এসির কম ব্যবহার এবং অফিস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নির্দেশ দেন।

এ সময় শিক্ষা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়ে শিক্ষা সচিব অবদুল খালেক বলেন, দপ্তরের পরিবেশ সব সময় পরিচ্ছন্ন রাখতে হবে, সময় মতো অফিসে উপস্থি থাকতে হবে এবং দায়িত্ব পালনে আরও আন্তরিক হতে হবে। মনে রাখতে হবে, আমাদের কাজের মানই শিক্ষাব্যবস্থার মান নির্ধারণ করে।

পরবর্তীতে তিনি বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের বিভিন্ন ক্লাস রুম পরিদর্শন করেন। ক্লাসে উপস্থিত শিক্ষার্থীদের কাছে পড়াশোনার পাশাপাশি নানা এক্টিভিটিস সম্পর্কে জানতে চান।তিনি বলেন, এই আকস্মিক পরিদর্শনের মূল উদ্দ্যেশ্য  হলো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা এবং বিশেষ করে শিক্ষার্থীদের দক্ষতা ও মানসিক বিকাশের বিষয়টি  নিশ্চিত করা।

তবে, আমি কিছু বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করি।  শিক্ষার্থীদের মধ্যে সহপাঠ কার্যক্রম বা অন্যান্য কারিকুলাম কার্যক্রম নিয়ে এক ধরনের ঘাটতি লক্ষ্য করা গেছে। একটি শিক্ষা প্রতিষ্ঠান কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম, সৃজনশীল কাজ-এসবই এক শিক্ষার্থীকে দক্ষ, আত্মবিশ্বাসী ও পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে। তাই এ বিষয়ে আরও গুরুত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, আমি ঘোষণা দিতে চাই, শিক্ষার্থীদের নিজেদের আরও দক্ষ ও মজবুত করে গড়ে তুলতে প্রতি মাসে অন্তত একবার করে আমি নিজে বা আমার প্রতিনিধি পরিদর্শনে আসবো। এতে করে আমরা নিয়মিতভাবে অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবো এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে পারবো। সচিবের একান্ত সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানান।

জনপ্রিয় সংবাদ

পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, সহযোগিতা বাড়ানোর আগ্রহ

দপ্তর ও কলেজ পরিদর্শনে নির্দেশনা—পরিবেশ পরিচ্ছন্নতা, উপস্থিতি ও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্ব

শিক্ষা সচিব বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঠিক সময়ে অফিসে উপস্থিতি নিশ্চিতের বিষয়ে খোঁজ খবর নেন

আপডেট সময় ০৭:০২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬