ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। Logo কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু Logo শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ফুটে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী Logo রাজশাহীর সিল্ক উন্নত করতে কাজ করছে সরকার – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম  Logo মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাহী সদস্য নির্বাচিত হলেন ব্রাহ্মণপাড়ার মাসুদ রানা। Logo Operation Clean Homes, Healthy Lives” উদ্বোধন: ডেংগু প্রতিরোধে নগরবাসীকে সম্পৃক্ত করে কাজ করার প্রত্যয় ডিএনসিসি প্রশাসকের Logo জিয়া সরণি খাল পুনরুদ্ধার ও আধুনিকায়নে ডিএসসিসি’র ব্যাপক উদ্যোগ: দ্রুত বাস্তবায়িত হচ্ছে ৩০০ কোটি টাকার প্রকল্প Logo রাণীশংকৈলে পিআইও’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন, মামলা প্রত্যাহারের দাবি Logo মাদক নির্মূলে সমাজের সকলকে এক যোগে কাজ করতে হবে- ড. মাসুদ এমপি Logo হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও নতুন ভবনের উদ্বোধন
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান, চোরাকারবারীরা পালিয়ে যায়; জোরদার নজরদারির ঘোষণা

রাঙ্গামাটির দুর্গম বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধভাবে মজুদকৃত ৭৪ লিটার পেট্রোল জব্দ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৫৩৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : রাঙ্গামাটি জেলার দুর্গম বাঘাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত ৭৪ লিটার পেট্রোল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, বাঘাইছড়ি উপজেলার এমএমসি ব্রিক ফিল্ড সংলগ্ন এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী অধিক লাভের উদ্দেশ্যে অবৈধভাবে পেট্রোল মজুদ করে আসছে। প্রাপ্ত তথ্যের আলোকে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধিনায়কের নির্দেশনায় অধীনস্থ রিভারঘাট পোস্টের পোস্ট কমান্ডার হাবিলদার মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং ০৩টি প্লাস্টিকের জারিকেন ফেলে রেখে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে উক্ত জারিকেনগুলো থেকে মোট ৭৪ লিটার জ্বালানি পেট্রোল জব্দ করা হয়। জব্দকৃত পেট্রোলের আনুমানিক সিজার মূল্য ৯,২৫০/- (নয় হাজার দুইশত পঞ্চাশ) টাকা।

এ ব্যাপারে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। সাম্প্রতিক সময়ে চোরাকারবারীরা বিভিন্ন অভিনব কৌশল অবলম্বন করায় গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি আভিযানিক টহল বৃদ্ধি করা হয়েছে। তিনি ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান, চোরাকারবারীরা পালিয়ে যায়; জোরদার নজরদারির ঘোষণা

রাঙ্গামাটির দুর্গম বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধভাবে মজুদকৃত ৭৪ লিটার পেট্রোল জব্দ

আপডেট সময় ০৬:৫৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬