ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি Logo কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর  জানাযা সম্পন্ন Logo বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ  Logo হজযাত্রীদের সেবায় গাফিলতি নয়—হজক্যাম্পে ধর্মমন্ত্রীর আকস্মিক পরিদর্শন Logo বাউফলে ছাত্রদল নেতা সৈকতের মৃত্যুতে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির শোক Logo মুজিবনগর দিবস উদযাপনে নেই সরকারি কোন আয়োজন Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ বাণিজ্যমন্ত্রীর Logo মোহাম্মদপুরে হত্যাচেষ্টা মামলায় দুইজন গ্রেপ্তার করেছে র‌্যাব-২, আরও আসামি ধরতে অভিযান চলছে Logo হজ ফ্লাইটের আগে হজক্যাম্পে আকস্মিক পরিদর্শনে ধর্মমন্ত্রী, সেবার মান নিশ্চিতের নির্দেশ
পাউবো ও প্রশাসনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবি

মধ্যনগরে হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মধ্যনগরে গণ-সমাবেশ অনুষ্ঠিত।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ৫৩৯ বার পড়া হয়েছে
কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জ জেলার অবহেলিত মধ্যনগর উপজেলায় হাওর রক্ষা বাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ কর্মসূচি পালন করেছে হাওর ও নদী রক্ষা আন্দোলন, মধ্যনগর উপজেলা আহ্বায়ক কমিটি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় মধ্যনগর বাজারের শহীদ মিনারের সামনে এ গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়।
হাওর ও নদী রক্ষা আন্দোলনের মধ্যনগর উপজেলা আহ্বায়ক আশরাফ উদ্দিন হিল্লোলের সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কমিটির সদস্য সচিব খসরুজ্জামান কবীর।
সমাবেশে বক্তব্য দেন টগার হাওরের কৃষক অরুণ তালুকদার, সেন্টু রায়, মোজাহিদ, মোক্তার আহমদ; কাইল্যানী হাওরের কৃষক মোঃ বিল্লাল ও হারিছ মিয়া, শালদীঘা হাওরের কৃষক সালাম মিয়া, মাইট্রাইন হাওরের আং হেকিম ও ছাত্তার মিয়া, বোয়ালা হাওরের কৃষক হেকিম আলী, মাইশাউড়ি হাওরের কৃষক শিতু বাবু, বাইনসাপড়া হাওরের কৃষক আব্দুল কুদ্দুস ও রবিন মিয়া।
অতিথি হিসেবে বক্তব্য দেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ এবং সহ-সভাপতি ওবায়দুল মুন্সী।
এছাড়াও বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলা কমিটির উপদেষ্টা কবি-লেখক আতিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক আতিউর রহমান চৌধুরী, সুজিত কানু এবং সদস্য মেহেদী হাসান মুক্তসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, বোয়ালা, কাইল্যানী, বাইনসাপড়া, গুড়মার ও শালদীঘাসহ বিভিন্ন হাওরে বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় বহু কৃষকের বোরো ধান তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা নিজেদের উদ্যোগে পাম্পের মাধ্যমে পানি অপসারণের চেষ্টা করলেও কোনো কার্যকর সহযোগিতা পাচ্ছেন না বলে জানান তারা।
সমাবেশ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষয়ক্ষতি নিরূপণ করে দ্রুত ক্ষতিপূরণ প্রদান, খাল-নদী খনন কার্যক্রম দ্রুত শুরু, বিশেষ করে হোহানির খাল খনন এবং প্রয়োজনীয় স্থানে সুইচ গেট নির্মাণের দাবি জানানো হয়।
বক্তারা আরও বলেন, হাওর রক্ষা বাঁধ নির্মাণে পিআইসি গঠন থেকে শুরু করে কাজের প্রাথমিক পর্যায়েই নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল। অতিরিক্ত বরাদ্দ, নিম্নমানের কাজ এবং অব্যবস্থাপনার কারণে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। তারা দাবি করেন, বিভিন্ন পিআইসি পরিদর্শন করে অনিয়মের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও এখনো দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
সমাবেশে বক্তারা আরও অভিযোগ করেন, অপরিকল্পিত ও অপ্রয়োজনীয় বাঁধ নির্মাণের ফলে সুনামগঞ্জের হাজার হাজার হেক্টর বোরো ফসলি জমি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এতে কৃষকদের মধ্যে ধান রক্ষা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে।
এ সময় তারা হাওর রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি সংশ্লিষ্টদের সুনামগঞ্জ থেকে অপসারণের দাবি জানান।
জনপ্রিয় সংবাদ

১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

পাউবো ও প্রশাসনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবি

মধ্যনগরে হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মধ্যনগরে গণ-সমাবেশ অনুষ্ঠিত।

আপডেট সময় ০১:৫৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬