ঢাকা ০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা Logo টোলারবাগ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক Logo রাজনীতি নয়, মানুষের সেবাদান করাই আমাদের উদ্দেশ্য – তথ্যমন্ত্রী Logo অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রলোভনে পড়ে খোয়ালেন অর্ধকোটি টাকা,  চক্রের ০৪ সদস্য  সিআইডির হাতে গ্রেফতার Logo সংকট এড়াতে ৬ মাসের প্রয়োজনীয় সবধরনের টিকা মজুত থাকবে…..স্বাস্থ্যমন্ত্রী Logo মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি Logo মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী Logo বাংলাদেশ ও ইইউ এর মধ্যে পিসিএ’র প্রাথমিক স্বাক্ষর Logo তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে বাজেটে তিন প্রস্তাব Logo ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন
বিজিবি ও প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার তেলের অসঙ্গতি অবৈধ মজুদ ও বাজার অস্থিতিশীলতায় কঠোর অবস্থানের বার্তা

গাজীপুরে বিজিবি ও প্রশাসনের যৌথ অভিযান: ফিলিং স্টেশনে তেলের গরমিল; ২০ হাজার টাকা জরিমানা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪৪:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৫২৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : গাজীপুরের পুবাইলে মেসার্স হাবিব ফিলিং স্টেশনে বিজিবি ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ফিলিং স্টেশনের নথিপত্রের সাথে তেলের গরমিল পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশের গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবিব) এবং গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের একটি  যৌথ আভিযানিকদল পুবাইল এলাকায় অবস্থিত মেসার্স হাবিব ফিলিং স্টেশনে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় উক্ত ফিলিং স্টেশনের সংরক্ষিত নথিপত্রের সঙ্গে সরেজমিনে মজুদকৃত জ্বালানি তেলের পরিমাণ যাচাই করে প্রায় ১০০০ (এক হাজার) লিটার জ্বালানি তেলের গরমিল পরিলক্ষিত হয়। এ প্রেক্ষিতে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মালিক পক্ষকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা করেন।

এ ব্যাপারে গাজীপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাসুদ আল ফেরদৌস জানান, বর্ডার গার্ড বাংলাদেশ দেশের স্বার্থে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিতকরণ এবং বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বাজার অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করতে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা

বিজিবি ও প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার তেলের অসঙ্গতি অবৈধ মজুদ ও বাজার অস্থিতিশীলতায় কঠোর অবস্থানের বার্তা

গাজীপুরে বিজিবি ও প্রশাসনের যৌথ অভিযান: ফিলিং স্টেশনে তেলের গরমিল; ২০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ১০:৪৪:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬